Chechhrimail Affair News : পরকীয়া প্রেম এর জেরে জীবন দিতে হল এক তরুণ যুবক কে। বন্ধুর মায়ের সাথে পরকীয়া প্রেম করে আঁখেরে আত্মঘাতী হল যুবক। নিন্দনীয় নাকি মর্মান্তিক ঘটনা, সেটাই নুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন।
পরকীয়া বর্তমান সময়ে দাঁড়িয়ে এক দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন প্রান্ত থেকে এধরণের ঘটনা উঠে আসছে। তবে এবারের ঘটনা টি একদিকে যেমন ভিন্ন তেমনি নিন্দার সমস্ত সীমা ছাড়িয়ে যাওয়ার মতো ঘটনা।
প্রসেঞ্জিত শীল নামের এক যুবক, তার মায়ের সমবয়সি বন্ধুর মায়ের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে পড়লো। অবশেষে নিজের সামাজিক মাধ্যমে নিজেই সেই ঘটনা জানিয়ে পরক্ষনেই আত্মহত্যার পথ বেছে নিলো। ঘটনা টি ঘটে চেছুরি মাইল চ্যাটারজি কলোনি এলাকায়। ২৩ বছর বয়সি প্রসেনজিত শুক্রবার রাত আনুমানিক ১১ ঘতিকার দিকে আত্মঘাতী হয়।
ঘটনার বিবরণে প্রকাশ পায় , প্রসেনজিত তার এক বন্ধু সাগর পাল এর বাড়িতে প্রায়শই যাওয়া আসা করতো। সেই সুবাদেই সাগর শীল এর মায়ের সাথে প্রসেনজিত এর অবৈধ সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন যাবত বন্ধুর মায়ের সাথে এই অবৈধ সম্পর্ক চলে আসছে বলে জানা যায়। এই নিয়ে সাগর পাল এর বাড়িতে জানাজানি হতেই সাগর এবং তার জ্যাঠূ দিলিপ পাল শুক্রবার রাতে প্রসেঞ্জিত এর বাড়ি এসে নালিশ করে। তখনই এই নিয়ে প্রসেনজিত এর বাড়িতে সাময়িক অশান্তি বাঁধে।
সাগর ও তার জ্যাঠূ চলে যাওয়ার পর পর ই কিছুক্ষণ বাদে সামাজিক মাধ্যমে প্রসেনজিত তার এই অবৈধ প্রেমের কথা ছবি সহ পোস্ট করে এবং বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। রাত আনুমানিক ১১ টা নাগাদ তার মা বোনেরা তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
সাথে সাথে তাকে বিস্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার বাবুরা তাকে মৃত ঘোষণা করে।
সামাজিক মাধ্যমে প্রসেনজিত এর করা পোস্ট ভাইরাল হতেই জানা যায়, তার বন্ধু সাগর পাল এর মা প্রসেনজিত কে নানাভাবে ব্ল্যাক মেইল করতো। প্রসেনজিত বহুবার এই সম্পর্ক থেকে বেড়িয়ে আসার চেষ্টা করলেও ঐ মহিলা তাকে নানা ভাবে উত্যক্ত করে চলছিল এমনকি তাকে নানাভাবে ভয় ভীতি ও দেখাতো। সার্বিক ভাবে তাকে ফাঁসিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ করে প্রসেনজিত।
অবশেষে এই ঘটনা দুই পরিবারে জানাজানি হতেই নিজের ভুল বুঝতে পেরে, অনুসুচনায় ও গ্লানি তে আত্মহত্যা করে প্রসেনজিত। এদিকে ঘটনার জেরে বিস্রামগঞ্জ থানার দ্বারস্থ হয়ে ঐ মহিলার বিরুদ্ধে মামলা করবেন এবং এই ঘটনার সঠিক বিচারের দাবী জানাবেন বলে জানিয়েছেন নিহত প্রসেনজিত এর পরিবার।
সামাজিক অবক্ষয় এর এই নিদারুণ চিত্র বড্ড নিন্দনীয় এবং কুৎসিত রূপ। মাতৃসম মহিলার সাথে ২৩ বছরের যুবকের এহেন সম্পর্কে লিপ্ত হওয়ার ঘটনার তার মনুষ্যত্ব ও রুচিবোধ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি প্রশ্ন উঠেছে সমাজের কিছু অংশের মহিলাদের চারিত্রিক অবনতি ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে !



