খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 18 February 2026 - 07:17 PM
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ - ০৭:১৭ অপরাহ্ণ

Tripura Jolaibari News : জোলাইবাড়ীতে বিদ্যুৎ খুঁটি বসানোর কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

Tripura Jolaibari News
1 minute read

Tripura Jolaibari News : ত্রিপুরার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অধীনস্থ এলাকায় চলমান বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে কাজের গুণগত মান নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, নাকা চেকপোস্ট সংলগ্ন অঞ্চলে বিদ্যুৎ খুঁটি বসানোর সময় ব্যবহৃত হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী। বিশেষ করে পাহাড়ি মাটি ও মানহীন বালি দিয়ে খুঁটির ভিত্তি তৈরির কাজ করা হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন।

এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘পাওয়ারগ্রিড’ নামক একটি সংস্থা, যার অধীনে কপিল রিয়াং নামে একজন স্থানীয় ব্যক্তি কাজের তদারকির দায়িত্বে রয়েছেন। অভিযোগ উঠেছে, তিনি প্রকল্প বাস্তবায়নে যথাযথ মান বজায় না রেখে, স্বজনপ্রীতি ও ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে নিম্নমানের উপকরণ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় জনগণের দাবি, পাহাড়ি মাটির পরিবর্তে নদীর উত্তম মানের বালি ব্যবহার করলেই বিদ্যুৎ খুঁটির স্থায়িত্ব এবং সুরক্ষা নিশ্চিত হবে। তাঁরা আরও জানান, এই বিষয়ে তাঁরা জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্তকে মৌখিকভাবে অভিযোগ জানিয়ে বিষয়টির সুষ্ঠু তদন্তের অনুরোধ করেছেন।

মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া নিজে বিগত কয়েক বছর ধরে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর উদ্যোগে ইতিমধ্যেই এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে, যার মধ্যে রয়েছে সড়ক, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা এবং বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প।

এই প্রেক্ষাপটে, বিদ্যুৎ খুঁটি বসানোর মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে যদি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হয়, তাহলে তা শুধুমাত্র সরকারি অর্থের অপচয়ই নয়, বরং জনসাধারণের নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি হতে পারে।

স্থানীয়দের অভিযোগকে ঘিরে ইতোমধ্যে প্রশাসনিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন সবার নজর দপ্তরের দিকে—তারা কীভাবে এই অভিযোগগুলির তদন্ত করে এবং প্রকল্পের মান নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে।

For All Latest Updates

ভিডিও