খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 18 February 2026 - 07:28 PM
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ - ০৭:২৮ অপরাহ্ণ

Extra Marital Affair : স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিতে স্ত্রী কে সঙ্গে নিয়ে থানায় উপস্থিত হলেন স্বামী

Extra Marital Affair
1 minute read

Extra Marital Affair : স্ত্রী কে নিজের হাতে তুলে দিলেন পর পুরুষের হাতে। অচম্ভিত করার মতো এই ঘটনা জিরানিয়া থানাধিন এলাকায়। স্বামীর এমন আত্ম ত্যাগ দেখে সাংবাদিকেরা ও ছুটে গেলেন কারণ জানতে।


ঘটনার বিবরণে স্বামী জানান, উনি কর্মসূত্রে দীর্ঘ বহু বছর যাবত জম্পুই জলায় ছিলেন। প্রায় ১০ বছর আগে স্ত্রী মৌমিতা দেবনাথ এর সাথে সামাজিক রীতি মেনে বিয়ে। অতঃপর এক টি সন্তানের জন্ম। তবে কাজের সুত্রে বাইরে থাকার দরুন বাড়িতে আসা যাওয়া , স্ত্রীকে তেমন ভাবে সময় দেওয়া হতো না। আর স্বামীর সেই শূন্যতাই স্ত্রী মৌমিতা কে অন্য পুরুষের মাঝে প্রেম খুঁজে নিতে অনুপ্রাণিত করে।

সেই থেকেই স্বামীর অবর্তমানে স্থানীয় এলাকার উত্তম দেবনাথ নামক অপর যুবকের সাথে পরকীয়ায় লিপ্ত স্ত্রী মৌমিতা। করোনা কালীন সময় এক আধবার দুজনে দেখা ও করে নিজ বাড়িতে। আর তখনই বাঁধে লঙ্কা কাণ্ড। এলাকাবাসী উত্তম কে ধরে তার মাথা ন্যাড়া করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এর পর শালিসি সভা ডেকে স্বামীর সাথে মৌমিতা কে মিল করিয়ে দেয় অভিভাবকেরা।

সব কিছুই ভালো চলছিল। তবে আবারো বিপত্তি ঘটে গেল তখন যখন স্বামী মৌমিতা কে ফোনে তার প্রেমিক উত্তম এর সাথে যোগাযোগ রাখতে গিয়ে ধরে ফেলে। এই নিয়ে তাকে প্রশ্ন করতেই সে পালিয়ে যেতে চাইলে স্বামী মৌমিতা কে আঁটকে রাখে। এলাকাবাসীদের পুনরায় ঘটনা জানানো হয়। দীর্ঘ ১০ বছর পরেও উত্তমের সাথে স্ত্রী মৌমিতার এই অটুট প্রেম দেখে স্বামী সিদ্ধান্ত নেন, তাকে আর আঁটকে রাখবেন না।

প্রেম কি আর জোর করে পাওয়া যায় ? তাই যা পাওয়া যায়নি তাকে যেতে দেওয়াই মঙ্গল। অতঃপর আইনি নিয়ম মোতাবেক মৌমিতা কে নিজের জীবন থেকে বিদায় জানাতে বুধবার তাকে নিয়ে জিরানিয়া থানার স্বারস্থ হয় স্বামী। স্ত্রী মৌমিতা তার সঙ্গে সংসার করতে ইচ্ছুক নয়। এটা বুঝতে পেরেছে সে। এমনকি এই কঠিন সত্য কে স্বীকার ও করে নিয়েছে। তাই বর্তমানে তার একটাই কথা মৌমিতা কে তার প্রেমিক উত্তমের হাতে সোপে দেবেন তিনি।

এতে করে দোটানা থেকে ও মুক্তি পাবে মৌমিতা দেবনাথ, ওদিকে কোন ধরণের বিপদ আপদ থেকেও মুক্ত থাকবে তার বৈধ স্বামী।

For All Latest Updates

ভিডিও