খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 12 March 2026 - 06:13 AM
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ - ০৬:১৩ পূর্বাহ্ণ

Tripura News : চাকরি নিয়ে এবার দুর্নীতির অভিযোগ সমাজ কল্যাণ দপ্তরের বিরুদ্ধে, গর্জে উঠে অঙ্গনওয়ারী তে তালা দিলেন স্থানীয়রা

Social Welfare Department scam
1 minute read

Tripura News : বাম গিয়ে রাম আমল এলেও, দুর্নীতি যেন পিছু ছাড়ছে না। সরকার যতই শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার চেষ্টা চালাক না কেন আক্ষরিক অর্থে ত্রিপুরা রাজ্য শ্রেষ্ঠত্বের মর্যাদা ও পাচ্ছে না । দুর্নীতি থেকেও মুক্তি পাচ্ছে না। এবার চাকরীর ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠে এলো সমাজ কল্যাণ দপ্তরের বিরুদ্ধে। অভিযোগ অঙ্গনওয়াড়ি চাকরি প্রদানে সমাজ কল্যাণ দপ্তর চরম দূর্নীতি করেছে। আর তাতেই প্রতিবাদে গর্জে উঠেছেন সচেতন নাগরিক।

ঘটনা চড়িলাম বিধানসভার চেছড়িমাই এলাকার তুলসীমুড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র কে ঘিরে। এলাকায় চারজন আবেদনকারী থাকলেও বাইরে থেকে অঙ্গনওয়াড়ি দিদিমণির চাকরি প্রদান করা হয়েছে। আর এই নিয়েই ক্ষুব্ধ এলাকাবাসী। অতঃপর বুধবার এই নিয়ে তীব্র বিক্ষোভ দেখিয়ে অঙ্গনওয়ারী কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল স্থানীয়রা। জানা যায় দীর্ঘ দুই বছর যাবত শিক্ষক হীনতায় ভুগছে উক্ত কেন্দ্রটি। অতঃপর সরকারি নিয়মানুযায়ী উক্ত ওয়ার্ড এলাকার যোগ্য লকেদের মধ্যে থেকেই একজন কে নিয়োগ করার কথা থাকলেও অন্য ওয়ার্ড থেকে বাছাই করে এই চাকরি দিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে বেশ কিছু আর্থিক লেনদেন এর পরিবরতেই এই কাজ হয়েছে। টাই দ্রুততার সাথে এই সিদ্ধান্তে পরিবর্তন আনার দাবী জানালেন এলাকাবাসী।

For All Latest Updates

ভিডিও