খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 23 November 2026 - 10:48 PM
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ - ১০:৪৮ অপরাহ্ণ

Ratan Lal Nath : রতন লাল নাথের ৫৬ আসনের বার্তায় সিঁদুরে মেঘ দেখছেন ত্রিপুরার বিজেপি কর্মীরা

Ratan Lal Nath
1 minute read

Ratan Lal Nath : ২০২৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৫৬টিতেই বিজেপি জয়লাভ করবে! এমনই আত্মবিশ্বাসী দাবি করেছেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ। কিন্তু মন্ত্রীর এই বড়সড় জয়ের দাবি ঘিরেই এবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। এমনকি দলের নেতা-কর্মীদের একাংশের মধ্যেও নাকি দেখা দিয়েছে সংশয়। প্রশ্ন উঠছে, ২০২৮ সালের নির্বাচনে কি সত্যিই বিজেপি ৫৬টি আসন জয় করতে পারবে, নাকি এটি শুধুই রাজনৈতিক আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ?

কেন এই প্রশ্ন উঠছে? তার আগে একবার ফিরে দেখা যাক ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে। সেই নির্বাচনের আগে বিজেপির অন্যতম প্রধান নির্বাচনী স্লোগান ছিল ‘আব কি বার ৪০০ পার’। দেশজুড়ে প্রচারে ৪০০-র বেশি আসনে জয়ের লক্ষ্যমাত্রা তুলে ধরেছিল বিজেপি নেতৃত্ব। কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায়, সেই লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে দল। ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে বিজেপি এককভাবে পায় মাত্র ২৪০টি আসন। ফলে একক সংখ্যাগরিষ্ঠতাও হারাতে হয় দলটিকে। সরকার গড়তে নির্ভর করতে হয় এনডিএ-র শরিক দলগুলির ওপর।

এবার ত্রিপুরার রাজনীতিতে রতন লাল নাথের ৫৬ আসনের ঘোষণা ঘিরেও সেই ২০২৪ সালের স্মৃতি সামনে আসছে। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, অতিরিক্ত আত্মবিশ্বাস কি আবারও নির্বাচনের ফলাফলে বড়সড় চমক তৈরি করবে?বিজেপির নেতা-কর্মীদের একাংশের মনেও কি ঘুরপাক খাচ্ছে একই আশঙ্কা? ২০২৮ সালে আসন বৃদ্ধির বদলে বিজেপিকে কি কঠিন রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হতে হবে? অবশ্য নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে রাজ্যের ভোটাররাই। তবে রতন লাল নাথের ৫৬ আসনের দাবি যে আগামী দিনের ত্রিপুরা রাজনীতিতে নতুন রাজনৈতিক চর্চার জন্ম দিয়েছে, তা বলাই যায়।

For All Latest Updates

খাস খবর