খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 17 November 2026 - 04:49 AM
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ - ০৪:৪৯ পূর্বাহ্ণ

Teliamura Chan Mia : সুপারির গোডাউনে আটকে রেখে এক কোটি টাকা দাবির অভিযোগ, চান মিয়ার বিরুদ্ধে সরব অভিযোগকারী

Teliamura Chan Mia
1 minute read

Teliamura Chan Mia : সুপারির গোডাউনে এক ব্যক্তিকে আটকে রেখে এক কোটি টাকা মুক্তিপণ দাবি, টাকা দিতে অস্বীকার করায় মারধর এবং পরবর্তীতে মিথ্যা অভিযোগে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে চান মিয়া, তাঁর ছেলে আক্তার হোসেন ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে। একের পর এক গুরুতর অভিযোগকে কেন্দ্র করে তেলিয়ামুড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ উঠছে, কখনও কাস্টমস দপ্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, আবার কখনও নিজের সুপারির গোডাউনে মানুষকে আটকে রেখে বিপুল অঙ্কের টাকা দাবি—এ ধরনের একাধিক ঘটনায় নাম জড়ালেও কেন এখনও তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

নূর আহমেদ নামে এক ব্যক্তির অভিযোগ, তাঁকে ১০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তেলিয়ামুড়ায় ডেকে পাঠান চান মিয়া। এরপর তাঁকে নিজের সুপারির গোডাউনে নিয়ে আটকে রেখে এক কোটি টাকা দাবি করা হয়। তাঁর আরও অভিযোগ, দাবিকৃত টাকা দিতে অস্বীকার করার পাশাপাশি বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলায় চান মিয়া, তাঁর ছেলে আক্তার হোসেন এবং তাঁদের সহযোগীরা তাঁকে বেধড়ক মারধর করেন। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাঁকে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলেও দাবি করেন নূর আহমেদ।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ফেসবুক পেজ এবং স্বঘোষিত সাংবাদিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীদের একাংশ। তাঁদের দাবি, অর্থের বিনিময়ে চান মিয়ার পক্ষে প্রচার চালিয়ে তাঁর সাজানো বক্তব্য ও ঘটনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরা হচ্ছে। যদিও এই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সব মিলিয়ে, একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসার পরও কেন চান মিয়ার বিরুদ্ধে দৃশ্যমান কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তেলিয়ামুড়ার সাধারণ মানুষের একাংশের দাবি, অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে দোষ প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। উত্তরপ্রদেশের আদলে অপরাধ ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিও উঠছে স্থানীয় মহলে।

তবে অভিযোগগুলির সত্যতা নির্ধারণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার। এখন দেখার, এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ও প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।

For All Latest Updates

খাস খবর