খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 16 November 2026 - 03:54 AM
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ - ০৩:৫৪ পূর্বাহ্ণ

BJP Candidate Campaign : ৪৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে বিজেপি প্রার্থী মনিকা দাস দত্ত, জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী

BJP Candidate Campaign
1 minute read

BJP Candidate Campaign : আগামী ২৭ নভেম্বর আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে প্রচার কর্মসূচিতে জোর দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রতিটি ওয়ার্ডেই চলছে জোরকদমে নির্বাচনী প্রচার ও জনসংযোগ। এরই অঙ্গ হিসেবে রবিবার ৪৩ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী মনিকা দাস দত্ত ঋষিদাসপাড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচারে নামেন।

এদিন তিনি এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং বিজেপির সমর্থনে ভোট প্রার্থনা করেন। প্রচারকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।

নির্বাচনী প্রচার চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মনিকা দাস দত্ত জানান, গত পাঁচ বছর ধরে তিনি এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের পাশে থেকে তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করেছেন বলেও জানান তিনি।

তাঁর বক্তব্য, আগামী নির্বাচনে পুনরায় জয়ী হয়ে দায়িত্ব পাওয়ার সুযোগ হলে যেসব উন্নয়নমূলক কাজ এখনও অসমাপ্ত রয়েছে, সেগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করা হবে। এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণই থাকবে তাঁর মূল লক্ষ্য।

পাশাপাশি আসন্ন পুর নিগম নির্বাচনে নিজের জয় নিয়ে ১০০ শতাংশ আশাবাদী বলেও স্পষ্ট জানান বিজেপি প্রার্থী মনিকা দাস দত্ত। এখন দেখার, আগামী ২৭ নভেম্বর ভোটের লড়াইয়ে ৪৩ নম্বর ওয়ার্ডের ভোটাররা শেষ পর্যন্ত কাকে তাঁদের প্রতিনিধি হিসেবে বেছে নেন।

For All Latest Updates

খাস খবর