খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 15 November 2026 - 02:56 AM
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ - ০২:৫৬ পূর্বাহ্ণ

Amc Election 2026 : ২১ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী প্রণব চৌধুরীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে বিধায়ক গোপাল চন্দ্র রায়

Amc Election 2026
1 minute read

Amc Election 2026 : আগরতলা পৌর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ২১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী প্রণব চৌধুরীর সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচারে নামলেন বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র রায়। শনিবার তিনি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন।

প্রচার চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেন, ২১ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী প্রণব চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তিনি আত্মবিশ্বাসী। শাসক দলকে পরাজিত করাই তাঁদের মূল লক্ষ্য। পাশাপাশি তিনি বলেন, কংগ্রেসের পক্ষ থেকে দলের বক্তব্য ও মানুষের সমস্যাগুলি ভোটারদের সামনে তুলে ধরা হচ্ছে।

বিধায়কের অভিযোগ, এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, পানীয় জলের সমস্যা, দ্রব্যমূল্য বৃদ্ধি, বাড়ির কর এবং বিদ্যুতের বর্ধিত বোঝায় সাধারণ মানুষ অতিষ্ঠ। তাঁর দাবি, বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, এই সমস্ত বিষয়কে সামনে রেখেই পুর নির্বাচনে লড়াই করবে কংগ্রেস। ২১ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের জয় নিশ্চিত বলেও এদিন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিধায়ক গোপাল চন্দ্র রায়।

For All Latest Updates

খাস খবর