খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 15 November 2026 - 02:56 AM
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ - ০২:৫৬ পূর্বাহ্ণ

TWJA Womens’ Cell Deputation : মহিলা সাংবাদিককে নিগ্রহের ঘটনায় পূর্ব থানায় ডেপুটেশন টিডব্লিউজেএ ওমেন্স সেলের

TWJA Womens’ Cell Deputation
1 minute read

TWJA Womens’ Cell Deputation : রাজধানীতে কর্মরত মহিলা সাংবাদিক শ্রেয়সী দেবনাথ মজুমদারকে নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবিতে পূর্ব থানায় ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিডব্লিউজেএ) ওমেন্স সেল।

জানা যায়, কর্মদায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে এক অটোচালক ও অপর এক ব্যক্তির হাতে নিগ্রহের শিকার হন সাংবাদিক শ্রেয়সী দেবনাথ মজুমদার। ঘটনার প্রায় পাঁচ দিন অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শনিবার দুপুর ১২টায় সংগঠনের পক্ষ থেকে পূর্ব থানায় একটি প্রতিনিধিদল ডেপুটেশন প্রদান করে।

থানার ওসি অনুপস্থিত থাকায় সেকেন্ড ওসি পরীক্ষিত দেববর্মার হাতে স্মারকলিপি তুলে দেন প্রতিনিধিদলের সদস্যরা। স্মারকলিপিতে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শ্রেয়সী দেবনাথের মামলায় অভিযুক্তদের গ্রেফতারেরও দাবি জানায় সংগঠনের মহিলা সেল।

প্রতিনিধিদের বক্তব্য, রাজ্যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন সময়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বিশেষ করে একজন মহিলা সাংবাদিকের উপর এ ধরনের আক্রমণ অত্যন্ত উদ্বেগজনক। নির্বাচনের ঠিক আগে এমন ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি বিজয় পাল, মহিলা সেলের সভানেত্রী কউশারান্তি তিপ্রাসা, সম্পাদিকা শতরূপা দেবনাথ, কোষাধ্যক্ষ রুমা সাহা এবং সদস্যা শ্যামলী জমাতিয়া। তাঁরা সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

For All Latest Updates

খাস খবর