Agartala CPIM News : রাজ্যে ও কেন্দ্রে ডবল ইঞ্জিনের সরকার, সুশাসনের সরকার। ৩১শে অক্টোবর শাসক বিজেপি দলই আবার গণতন্ত্র বাঁচাও অরাজকতা হাটাও শ্লোগান দিয়ে শহরের বুকে মিছিল করলো। সেই সরকারের আমলেই সামান্য পুরো ভোটের আগে একের পর এক সন্ত্রাস, হামলা হুজ্জুতির খবরে রীতিমত নিরাপত্তা হীনতায় ভুগছেন শহর বাসী।
প্রসঙ্গত, আগামী ২৭শে নভেম্বর পুরো ভোট কে কেন্দ্র করে আগরতলা পুরো নিগমের ৫১ টি ওয়ার্ড এলাকাতেই শাসক বিজেপি সহ বিরোধী সিপিআইএম ও কংগ্রেস দল নিজেদের প্রার্থী দের প্রচার প্রসারে জোর কদমে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। তারই অঙ্গ হিসেবে শুক্রবার দুপুরে ১৯ নং ওয়ার্ড এলাকা তথা ৭ রামনগর বিধানসভার অন্তর্গত কৃষ্ণনগর এলাকায় সিপিআইএম কর্মীরা তাদের দলীয় প্রার্থীর প্রচারে ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছিলেন। ঠিক সেই সময় এক দল দুষ্কৃতী তাদের প্রচার সজ্জায় বাধা ডান সহ তাদের উপর ধারালো সত্র ও লোহার রড নিয়ে হামলে পরে বলে অভিযোগ করেন তারা।
ঘটনাটি ঘটে আনুমানিক দুপুর ২ তা নাগাদ। দিনের আলোয় এমন জনবহুল এলাকায় হৈচৈ ও চিৎকার শুনে ঘর থেকে বেড়িয়ে এসে দুর্বৃত্ত দের হাত থেকে আক্রান্ত বাম কর্মীদের উদ্ধার করতে তৎপর হন ঘরের মহিলারা। অবশেষে এলাকাবাসীর সঙ্গবদ্ধ প্রতিরোধের জেরে ঘটনা স্থল ত্যাগ করে দুষ্কৃতী কারিরা। ঘটনার পর পরই ছুটে যান দলীয় নেতৃত্ব। ততসঙ্গে , ছুটে যায় পুলিশ। যদিও অভিযোগ ঘটনার খবর পাওয়ার প্রায় ১ ঘণ্টা বাদে পুলিশ পৌছায়।
এই ঘটনায় কমপক্ষে ৪ জন বাম কর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর পরেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাথে সাথেই কর্নেল চৌমুহনী মূল সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান বাম নেতৃত্বরা। ছিলেন বাম নেতা রতন দাস, অমল চক্রবর্তী সহ অন্যান্যরা।
অভিযোগ স্থানীয় কিছু বিজেপি দলীয় সমর্থক অন্য এলাকা থেকে আরও কিছু যুবক দের এনে ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় বাম কর্মীদের উপর এদিন উদ্দেশ্য প্রণোদিত ভাবে হামলা চালিয়েছে। তাদের প্রচার সজ্জা নষ্ট করা সহ তাদের নির্বাচনী প্রচার কাজে বাধা দিতেই নাকি এই হামলা হুজ্জুতি। একই সঙ্গে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে নির্বাচন সম্পন্ন করার কথা মৌখিক ভাবে বলা হলেও শাসক দল যে আক্ষরিক অর্থে সেই নীতি কেই ধুলিস্যাত করে দিচ্ছে এমনটাও অভিযোগ শোনা যায় বিরোধীদের মুখ থেকে।
এই ঘটনায় স্থানীয়রা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তাদের সন্তান দের ভবিষ্যৎ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন ।এই ঘটনা নজির বিহীন এবং ঐ এলাকায় প্রথম এধরণের ঘটনা ঘটেছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা গণতন্ত্র বজায় রাখার বার্তা দিলেও সেই বার্তা আক্ষরিক অর্থে কতটা মান্যতা পাচ্ছে এদিনের ঘটনার পর সেটাই এখন বড় প্রশ্ন।
আগামী ২৭শে নভেম্বর সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেই নিয়েও বর্তমানে আশংকায় আছেন বিরোধী সহ স্থানীয় আম ভোটাররা।






