খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 19 October 2026 - 07:21 PM
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ - ০৭:২১ অপরাহ্ণ

Mahashtami Puja Agartala : মহা অষ্টমীতে দুর্গাবাড়িতে অষ্টমী ও সন্ধিপূজার আয়োজন

Mahashtami Puja Agartala
1 minute read

Mahashtami Puja Agartala : আজ মহা অষ্টমী। শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ এই তিথিকে ঘিরে রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে দেখা দিয়েছে উৎসবের আমেজ। মহা অষ্টমীর পূর্ণ তিথিতে দুর্গাবাড়িতে বিশেষ পুজো-অর্চনার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের আনাগোনা লক্ষ্য করা যায়।

প্রথা ও ধর্মীয় রীতি মেনে এদিন দুর্গাবাড়িতে মহা অষ্টমীর পুজো অনুষ্ঠিত হয়। দেবী দুর্গার আরাধনায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে। ভক্তদের বিশ্বাস, মহা অষ্টমীর পবিত্র তিথিতে নিষ্ঠাভরে দেবীর আরাধনা করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে।

এদিন মন্দিরে পুজো দিতে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, জেলাশাসক ডঃ বিশাল কুমার সহ অন্যান্যরা। ভক্তির সাথে এদিন মায়ের চরণে অঞ্জলি নিবেদন করেন মাননীয় মুখ্যমন্ত্রী। অংশ নেন পুজোয়। মহা অষ্টমীর পুন্য তিথিতে আবারো রাজ্য বাসী কে পুজোর শুভেচ্ছা নিবেদন করেন তিনি।

মহা অষ্টমীর অন্যতম আকর্ষণ সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে বিশেষ ধর্মীয় রীতি মেনে দুর্গাবাড়িতে সন্ধিপূজার আয়োজন করা হয়। সন্ধিক্ষণের এই পুজোকে ঘিরে মন্দির প্রাঙ্গণে তৈরি হয় বিশেষ আধ্যাত্মিক পরিবেশ। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

সন্ধিপূজাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যায়। পুজো উপলক্ষে দুর্গাবাড়ি ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ভক্তদের নির্বিঘ্নে পুজো দর্শন ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহা অষ্টমীর পুজো এবং সন্ধিপূজাকে ঘিরে রাজধানী আগরতলার দুর্গাবাড়িতে আজ দিনভর থাকবে ধর্মীয় আবহ। দেবীর আশীর্বাদ লাভের আশায় অগণিত ভক্তের সমাগমে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

For All Latest Updates

খাস খবর