খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 7 October 2026 - 04:06 AM
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ - ০৪:০৬ পূর্বাহ্ণ

Udaipur DYFI Deputation : উদয়পুরে বিদ্যুৎ দপ্তরে ডিওয়াইএফআই এর ডেপুটেশন, তিন দফা দাবিতে সরব

Udaipur DYFI Deputation
1 minute read

Udaipur DYFI Deputation : বিদ্যুৎ পরিষেবা ও গ্রাহকদের বিভিন্ন সমস্যা নিয়ে উদয়পুর বিদ্যুৎ দপ্তরের DGM-এর কাছে তিন দফা দাবিতে ডেপুটেশন প্রদান করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)-এর উদয়পুর বিভাগীয় কমিটি। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ সংগঠনের একটি প্রতিনিধি দল দপ্তরে গিয়ে এই ডেপুটেশন দেয়।

এর আগে সেন্ট্রাল রোডে সংগঠনের কার্যালয় থেকে মিছিল করে বিদ্যুৎ দপ্তরের সরকারি গেটের সামনে পৌঁছন DYFI কর্মী-সমর্থকরা। সেখানে বিভিন্ন দাবিতে স্লোগান দেন তাঁরা। পরে প্রতিনিধি দল DGM-এর সঙ্গে সাক্ষাৎ করে দাবিগুলি তুলে ধরে।

সংগঠনের অন্যতম দাবি, বিদ্যুৎ বিল সংক্রান্ত হয়রানি ও অনিয়ম বন্ধ করে গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত করা। পাশাপাশি বিদ্যুৎ বিভাগে কর্মরত আউটসোর্সিং ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং তাঁদের বেতন বৃদ্ধির দাবিও জানানো হয়। উৎসবের মরশুমে উদয়পুর মহকুমা সহ গোটা রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করার দাবিও রয়েছে।

আগামী দিনে উদয়পুর পৌর পরিষদ এলাকায় নগর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলির কর্মসূচি ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এদিনের ডেপুটেশনকে ঘিরে DYFI কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

For All Latest Updates

খাস খবর