খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 July 2026 - 07:39 PM
শনিবার, ১১ জুলাই ২০২৬ - ০৭:৩৯ অপরাহ্ণ

সাপের কামড় খেয়ে পাল্টা সাপ কে কামড়ে দিল যুবক, হতবাক স্থানীয়রা

সাপের কামড় খেয়ে পাল্টা সাপ কে কামড়ে দিল যুবক, হতবাক স্থানীয়রা
0 minute read

সাপের কামড় খেয়ে পাল্টা সাপ কে কামড়ে দিল যুবক, হতবাক স্থানীয়রা : মানুষ কে সাপে কাটার কথা তো কম বেশ সকলেই শুনেছেন, কিন্তু মানুষ সাপ কে কামড়ে দিয়েছে এই ঘটনা সত্যিই বিরল এবং অদ্ভুত বটে। এমনি এক আচানক ঘটনায় হতবাক বনে গেলেন পশ্চিমবঙ্গের মালদহ র মানুষ।


সাপের ছোবল খেয়ে উল্টে সেই সাপকেই কামড়ে দিলেন মালদহের এক যুবক! শুধু তাই নয়, সেই জীবন্ত সাপ কে হাতে নিয়ে প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে নিজেও পৌঁছে গেলেন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ির মানুটোলা এলাকায়। ঐ এলাকার বাসিন্দা ফারুক মোমিন নামের এক যুবক বাড়ির কাছেই নিত্যদিনের মত কাজ করছিলেন। সেই সময় আচমকাই একটি বড় সাপ তাঁকে ছোবল মারে।

আর মুহূর্তের মধ্যেই তিনিও পাল্টা সেই সাপটিকে হাতে ধরে কামড়ে দেন। শুধু এখানেই শেষ নয়। এরপর সেই সাপটিকে হাত থেকে না ছেড়ে যন্ত্রণায় কাতর অবস্থাতেই হাসপাতালের উদ্দেশে রওনা হন আহত যুবক । পথে টোটো, রিকশা ও অটোচালকদের কাছে সাহায্য ও চান তিনি। কিন্তু মানুষ তো আর জেঁচে বিপদ গলায় ঝোলাবে না। কেন না ঐ যুবকের হাতে ছিল সেই বিশাল সাপ। এটা দেখে কেউই আর ঝুঁকি নিয়ে তাকে গাড়িতে তোলার সাহস করেন নি।


বাধ্য হয়ে প্রায় চার কিলোমিটার হেঁটেই তিনি বাঙ্গিটোলা হাসপাতালে পৌঁছান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, সাপটি সম্ভবত দাঁড়াশ ছিল , যা সাধারণত বিষহীন। মানে দাঁড়াশ এর দাতে এমনিতে বিষ না থাকলেও তার ল্যাজে বিষ থাকে বলেই শোনা যায়।


তবে চিকিৎসকেরা যথাযথ চিকিৎসা শুরু করেছেন আহত যুবকের। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এধরণের ঝুঁকি পূর্ণ কাজ করা থেকে বিরত থাকাই শ্রেয়। কারণ যদি কোনো বিষধর সাপ নিয়ে কেউ এধরণের স্টান্ট করতে যান তবে নির্ঘাত জীবন নিয়ে টানাটানি করতে হবে।

ভিডিও