খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 07:11 AM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ০৭:১১ পূর্বাহ্ণ

Tripura Samagra Siksha : নিয়মিতকরণের দাবিতে পথে নামলো ত্রিপুরা সমগ্র শিক্ষা সংঘ

Tripura Samagra Siksha
1 minute read

Tripura Samagra Siksha : দীর্ঘদিনের বঞ্চনার অবসান চাইছে ত্রিপুরার সমগ্র শিক্ষার শিক্ষকরা। বুধবার নিয়মিতকরণের দাবিতে ফের পথে নামলেন তারা। ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সংগঠনের প্রতিনিধিদল প্রাথমিক শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দেন।

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যের হাজারও সমগ্র শিক্ষার শিক্ষক বহু বছর ধরে একই দায়িত্ব পালন করলেও নিয়মিতকরণের সুযোগ পাচ্ছেন না। প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানানো সত্ত্বেও কোনও ইতিবাচক সাড়া মেলেনি। শেষমেশ শিক্ষকরা বিষয়টি আদালতের দ্বারস্থ করেন।

ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই ডি.এল.এড ও টেট ছাড়াই শিক্ষকদের নিয়মিত করার নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে।

সংগঠনের সচিব নান্টু দাস বলেন, “হাইকোর্টের রায় আমাদের পক্ষে গেলেও সরকার সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের বিরোধিতা করছে। আমরা আর্থিকভাবে মামলা চালাতে অক্ষম। তাই সরকারের কাছে আবেদন, এসএলপি যেন অবিলম্বে প্রত্যাহার করা হয় এবং আমাদের নিয়মিতকরণ নিশ্চিত করা হয়।”

জানা গেছে, আসন্ন ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি নির্ধারিত হয়েছে। তার আগেই সরকারের কাছে এসএলপি প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়।

For All Latest Updates

ভিডিও