খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 11 March 2026 - 10:29 AM
বুধবার, ১১ মার্চ ২০২৬ - ১০:২৯ পূর্বাহ্ণ

Tripura Electricity News : মেলাঘর বিদ্যুৎ দপ্তর কে চোরের আখ্যা , ভোগান্তিতে মেলাঘরের বিদ্যুৎ ভোক্তারা

Tripura Electricity News
1 minute read

Tripura Electricity News : ত্রিপুরার বিদ্যুৎ দপ্তর যে রসাতলে গিয়ে ঠেকেছে তা কম বেশ সকলেই জানেন। একদিকে মাশুল বৃদ্ধি, অন্যদিকে বিদ্যুৎ এর পরিষেবা নিয়ে অভিযোগ। এবার সেই বিদ্যুৎ দপ্তর কেই চোর বলে আখ্যা দিলেন ভোগান্তির শিকার এক গ্রাহক। ঘটনা মেলাঘর এর ইন্দিরা নগর এলাকায়।

ঐ এলাকার বাসিন্দা এরশাদ সেখানে নতুন করে বাড়ি করার পর মেলাঘর বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করে তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেন। এরপর সাথে সাথে উনাকে আর বৈদ্যুতিক মিটার দেওয়া হয়নি। উনি একাধিক বার যোগাযোগ করে আবেদন জানিয়েছিলেন মিটার দেবার জন্যে কিন্তু দপ্তর এর অফিসার নানা তাল বাহানা করে উনাকে ফিরিয়ে দেন। এর পরিবর্তে প্রতি মাসে হাজার দেড় হাজার টাকা করে বিদ্যুৎ বিল বাবদ ধার্য করা হতো।

এভাবেই বেশ কয়েক মাস ধরে চলে আসছে। কিন্তু দপ্তরের অফিসার পরিবর্তন হতেই চাপে পড়েছেন এরশাদ। অভিযোগ দপ্তরের নয়া জুনিয়র ইঞ্জিনিয়ার প্রবীর দাস নাকি উনাকে বকেয়া বিদ্যুৎ বিল বাবদ ১৭ হাজার টাকার রিসিপ্ট ধরিয়ে দিয়েছেন। এই টাকা শোধ করলেই মিটার দেওয়া হবে। নতুবা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানানো হয়। এরপরে এরশাদ সেই টাকা পরিশোধ করেন। কিন্তু তার পরেও ভোগান্তি শেষ হয়নি।

এদিকে প্রবীর দাস এরশাদ এর বাড়িতে ঢুকে সেই রিসিপ্ট কপি তল্লাশি করে নিয়ে যাবার চেষ্টা করে। যাতে করে সে বাড়তি টাকা হাতিয়ে নিতে পারে এরশাদ এর কাছ থেকে। কিন্তু তা আর হয়নি। এদিকে সোমবার পুলিশ নিয়ে এরশাদ এর বাড়িতে হানা দেয় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তাকে হুমকি দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে।

অতঃপর নিরুপায় হয়ে এই নিয়ে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত জানিয়ে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উজাড় করে দিয়ে সুবিচারের দাবী জানিয়েছেন এরশাদ । উনি এও অভিযোগ করেছেন যে মেলাঘর বিদ্যুৎ দপ্তরে আসা প্রত্যেক টি অফিসার দুর্নীতির সাথে জড়িত। এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এর আর্জি জানিয়েছেন উনি।

For All Latest Updates

ভিডিও