খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 14 February 2026 - 07:48 PM
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ - ০৭:৪৮ অপরাহ্ণ

Tipra student union Sonamura : ঘুরে দাঁড়াচ্ছে বামেরা, সোনামুড়ায় বামপন্থী ছাত্র সংগঠনের পুনঃ আবির্ভাব আরও জোরালো ভাবে

Tipra student union Sonamura 
1 minute read

Tipra student union Sonamura

ঘুরে দাঁড়াচ্ছে বামেরা, সোনামুড়ায় বামপন্থী ছাত্র সংগঠনের পুনঃ আবির্ভাব আরও জোরালো ভাবে

দিকে দিকে সক্রিয় হচ্ছে বামেরা। সোনামুড়া মহকুমার অন্তর্গত ধনপুর বিধানসভা এলাকার উপজাতি জনবসতিতে দীর্ঘ সাত বছর দুই মাস পর আবারও শুরু হল উপজাতি ছাত্র ইউনিয়নের সম্মেলন প্রক্রিয়া। ২০১৮ সালে সরকার বদলের পর স্তম্ভিত হয়ে পরে রাজ্যব্যাপী বামেরা। বাম দলীয় সব কটা সংগঠন যেন ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে পড়তে বসেছিল। কিন্তু সময়ের সাথে সাথে আবারো তাদের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে তারা। যত দিন যাচ্ছে ততই ডবল শক্তি সঞ্চয় করে ডবল ইঞ্জিনের সরকার কে টেক্কা দিতে প্রস্তুতি নিচ্ছে বামেরা। যার আরও এক দৃষ্টান্ত চোখে পড়লো সোনামুড়ায়। রবিবার কালিখলা এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয় সংগঠনের সপ্তম অঞ্চল সম্মেলন।একটি বাড়িতে অনুষ্ঠিত এই সম্মেলনে চারটি ইউনিট থেকে সর্বমোট ৩১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনের প্রথম পর্বে পতাকা উত্তোলন ও শহীদ স্মৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর গৌতম রিয়াং এবং সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুমিত মুরাসিং। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্বগণও।সম্মেলনের দ্বিতীয় অংশে গঠিত হয় থলি বাড়ি অঞ্চল কমিটি।১৪ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি নির্বাচিত হন পিন্টু ত্রিপুরা এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হন নরেশ ত্রিপুরা। সম্মেলনের প্রধান বক্তা গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বিষ্ণু ত্রিপুরা বলেন, “উপজাতি ছাত্র সমাজের মধ্যে সাংগঠনিক চেতনা জাগ্রত করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। তিনি আগামী দিনে সংগঠনের কার্যক্রম ধারাবাহিক ভাবে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন।

For All Latest Updates

ভিডিও