খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 09:35 AM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ০৯:৩৫ পূর্বাহ্ণ

Sudhangshu Das News : চেবড়ী এলাকায় মন্ত্রীর এস্কট গাড়ির ধাক্কায় গুরুতর আহত অটো চালক

Sudhangshu Das News
1 minute read

Sudhangshu Das News : ফটিকরায় থানার অন্তর্গত চেবড়ী এলাকায় মঙ্গলবার বিকেলে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্যের মন্ত্রী তথা ফটিকরায় বিধায়ক সুধাংশু দাসের এস্কট গাড়ির সঙ্গে একটি ইলেকট্রিক অটোর মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনাটি ঘটে যখন মন্ত্রীর এস্কট গাড়িটি দ্রুত গতিতে কুমারঘাট থেকে ফটিকরায় অভিমুখে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ইলেকট্রিক অটো হঠাৎ রাস্তার মাঝে এসে পড়লে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। সংঘর্ষের অভিঘাতে অটোটি রাস্তার পাশে উল্টে যায়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ছিলেন এস্কটের বোলেরো গাড়ির চালক রাজু দে (৪০), যার বাড়ি আগরতলায়। এছাড়াও ইলেকট্রিক অটোতে থাকা যাত্রী অজিত মালাকার (প্রায় ৫০), যিনি কমলপুর বাবনছড়া এলাকার বাসিন্দা, গুরুতরভাবে আহত হন। জানা গেছে , দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া ।
তবে অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

এদিকে দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি এস্কট গাড়িগুলির বেপরোয়া গতি প্রায়ই এলাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।

For All Latest Updates

ভিডিও