খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 30 March 2026 - 08:41 PM
সোমবার, ৩০ মার্চ ২০২৬ - ০৮:৪১ অপরাহ্ণ

Sabroom Rega News : রেগার বকেয়া মজুরি না পেয়ে সাবরুমের চালিতা ছড়ি এডিসি ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ শ্রমিকদের

Sabroom Rega News
1 minute read

Sabroom Rega News : নির্বাচনের প্রাক মুহূর্তে রেগা শ্রমিকদের বকেয়া মজুরি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সাবরুম মহকুমার মনু বিধানসভা এলাকার সাতচাঁদ ব্লকের অন্তর্গত চালিতা ছড়ি এডিসি ভিলেজে। সোমবার শ্রমিকরা বিক্ষোভ দেখিয়ে ভিলেজ কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেন।

অভিযোগ, প্রায় চার মাস আগে রেগার আওতায় বিভিন্ন কাজ—বিশেষ করে পুকুর খনন—সম্পন্ন হলেও এখনও পর্যন্ত মজুরি পাননি শ্রমিকরা। এদিন ক্ষুব্ধ শ্রমিকরা জানান, কাজ করার পরও বারবার আশ্বাস দেওয়া হলেও টাকা মেলেনি।

শ্রমিকদের দাবি, স্থানীয় কিছু রাজনৈতিক ও প্রভাবশালী মহলের লোকজন শ্রমিকদের কাছ থেকে মাথাপিছু ৬৮০ থেকে ৬৯০ টাকা পর্যন্ত নিয়েছে বলেও অভিযোগ উঠেছে। কিন্তু সেই টাকাও তাদের হাতে পৌঁছায়নি।

এক শ্রমিক বলেন, “চার মাস আগে কাজ শেষ করেছি। তখন বলা হয়েছিল খুব তাড়াতাড়ি টাকা দেওয়া হবে। কিন্তু আজও পাইনি। তাই বাধ্য হয়ে আমরা অফিসে তালা দিয়েছি।”

অন্যদিকে, শ্রমিকরা জানান, বিষয়টি নিয়ে তারা ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন। ব্লক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, চার মাস আগেই নাকি সমস্ত পেমেন্ট সম্পন্ন হয়েছে। তবে বাস্তবে কেউই টাকা পাননি বলে দাবি শ্রমিকদের।

এদিনের বিক্ষোভে শ্রমিকরা স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত মজুরি না পেলে আন্দোলন আরও তীব্র করা হবে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এই ধরনের বিক্ষোভ প্রশাসনের জন্যও নতুন করে চাপ তৈরি করছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

For All Latest Updates

ভিডিও