খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 10 April 2026 - 09:50 PM
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ - ০৯:৫০ অপরাহ্ণ

New Year Hilsa : নববর্ষের আগে বাজারে ইলিশের ছোঁয়া! দাম কিছুটা চড়া হলেও আশাবাদী ব্যবসায়ীরা

New Year Hilsa
1 minute read

New Year Hilsa : আর মাত্র কয়েকদিন পরই বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। আর এই উৎসব মানেই ঐতিহ্যবাহী মাছ-ভাতের আয়োজন। সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন বাজারে। ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশ থেকে ইলিশ মাছ আসা শুরু হয়েছে, ফলে বাজারে ধীরে ধীরে সরবরাহ বাড়ছে।

স্থানীয় মাছ ব্যবসায়ী পবিত্র চন্দ্র দাস জানান, নববর্ষ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই সময়টাতে সাধারণত মাছের জোগান কিছুটা কম থাকে, কারণ ব্যবসায়ীরা আর্থিক হিসাব-নিকাশে ব্যস্ত থাকেন। তবে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি শুরু হওয়ায় ক্রেতাদের জন্য মাছের জোগান নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দামের প্রসঙ্গে তিনি বলেন, এ বছর ইলিশের দাম কিছুটা বেশি থাকতে পারে। প্রায় দেড় থেকে ২ কেজি ওজনের বড় ইলিশের দাম প্রায় ২৫০০ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া ১ কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রায় ১৮০০ টাকা এবং ৯০০ থেকে ৯৫০ গ্রাম ওজনের মাছের দাম প্রায় ১৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ছোট সাইজের ইলিশ বাজারভেদে ১৫০০ টাকায় বিক্রি হতে পারে।

ব্যবসায়ীদের মতে, বড় আকারের ইলিশের চাহিদা আন্তর্জাতিক বাজারে বেশি থাকায় তার দাম তুলনামূলক বেশি। তবুও তারা আশাবাদী যে, এ বছর সাধারণ মানুষও তাদের সামর্থ্য অনুযায়ী ইলিশ কিনতে পারবেন।

সবমিলিয়ে, দাম কিছুটা বেশি হলেও নববর্ষে বাঙালির পাতে ইলিশ-ভাতের ঐতিহ্য বজায় থাকবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। উৎসবের আমেজে বাজারেও ইতিমধ্যে ভিড় বাড়তে শুরু করেছে।

For All Latest Updates

ভিডিও