খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 12:32 PM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ১২:৩২ অপরাহ্ণ

Nanda Rani Debbarma Case : ডাইনির অপবাদ পাওয়া নন্দা রানী দেববর্মা মামলায় গ্রেপ্তার মূল মাস্টারমাইন্ড তিন অভিযুক্ত

Nanda Rani Debbarma Case
1 minute read

Nanda Rani Debbarma Case : ত্রিপুরার সিধাই থানার অন্তর্গত মঞ্চার কোবরা গ্রামে ডাইনিবিদ্যার অপবাদে গণপিটুনিতে নিহত নন্দা রানী দেববর্মা হত্যাকাণ্ডে অবশেষে গ্রেপ্তার হল মূল তিন অভিযুক্ত।

আজ অভিচরন এলাকার এক নির্জন স্থান থেকে সিধাই থানার পুলিশ ও মোহনপুর মহকুমা প্রশাসনের তৎপরতায় এই তিনজন মূল মাস্টারমাইন্ডকে আটক করা হয়। তাদের বাড়ি একই গ্রামের — অভিচরন মঞ্চার কোবরা এলাকায়।

মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, সিআরপিএফ ও টিএসআরের জওয়ানরা অভিযানে অংশ নেন। পুলিশ সূত্রে জানা গেছে, ডাইনির অপবাদ দিয়ে এলাকাবাসীর একাংশের সঙ্গে মিলেই এই তিনজন মহিলাটিকে নির্মমভাবে খুন করে। ঘটনায় আরও অনেকে জড়িত থাকলেও তারা এখনো পলাতক।

গ্রেপ্তার তিনজনকে সিধাই থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আগামীকাল তাদের আদালতে তোলা হবে।

সিধাই থানার ওসি অজিত কুমার রিয়াং সংবাদমাধ্যমকে জানান, “এই তিনজনই হত্যাকাণ্ডের মূল হোতা। আমরা তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। আরও অভিযুক্তদের খোঁজ চলছে।”

এই ঘটনায় গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। নন্দা রানী দেববর্মার মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ আবারও দেখিয়ে দিল, কুসংস্কার ও অন্ধবিশ্বাস এখনো রাজ্যের বহু গ্রামীণ এলাকায় কতটা গভীরভাবে প্রোথিত।

For All Latest Updates

ভিডিও