খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 01:43 PM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ০১:৪৩ অপরাহ্ণ

Kathaliya Accident News : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেপে উঠলো কাঁঠালিয়ার দক্ষিণ মহেশপুর

Kathaliya Accident News
1 minute read

Kathaliya Accident News : বুধবার ভর দুপুরে কাঁঠালিয়ার দক্ষিণ মহেশপুরে ঘটে গেল ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা। দুই মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে বিকট শব্দে আঁতকে উঠেন স্থানীয়রা। ছুটে গিয়ে হাত লাগান উদ্ধার কাজে। আহতদের পাঠানো হয় হাসপাতালে।

ঘটনার বিবরণে প্রকাশ পায়, এদিন দুপুরে সবাই যখন নাওয়া খাওয়া সেরে যার যার বাড়িতে বিশ্রাম নিচ্ছেন ঠিক তখনই আচমকা বিকট শব্দে সবাই হতভম্ব হয়ে পড়েন। দৌড়ে ছুটে গিয়ে দেখতে পান রাস্তার মাঝে উল্টে পরে আছে দুটি বিশাল কায় গাড়ি। যার মধ্যে একটি ছিল বোলেরো মাল বোঝাই গাড়ি এবং অপরটি ছিল ইট বোঝাই ট্রাক।

উভয়ের মুখোমুখি সংঘর্ষ ঘটে । দুর্ঘটনায় বোলেরো গাড়িতে থাকা সজল দেবনাথ ও নিখিল সাহা নামে দুই ব্যক্তি গুরুতর আহত হন বলে জানা গেছে। ঘটনাটি যারা চাক্ষুষ করেছেন সেই স্থানীয় দের মধ্যে এক ব্যক্তি জানান, সংঘর্ষের শব্দ এতটাই তীব্র ছিল যে মুহূর্তেই গোটা এলাকা কেঁপে ওঠে।

আহতদের প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল কাঁঠালিয়া হাসপাতালে। পরে তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কাঁঠালিয়া হাসপাতাল থেকে মেলাঘর হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে আহত বোলেরো গাড়ি চালকের অভিযোগ, ট্রাক চালকের বেপরোয়া ও অনিয়ন্ত্রিত গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আবার অনেকের ধারণা, ট্রাক চালক সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, কাঁঠালিয়াবাসী দীর্ঘদিন ধরেই বানিজ্যিক এলাকায় ট্রাফিক ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছেন। কারণ প্রায়শই ঐ এলাকায় এধরণের যান দুর্ঘটনা অহরহ ঘটেই থাকে। কিন্তু তাঁদের ক্ষোভ—পুলিশ প্রশাসন যতই সতর্কতা জারি করছে, দুর্ঘটনা যেন ততই বাড়ছে।

এদিকে এই ঘটনার পর স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষী চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে আগামী দিনে যাবে এধরণের দুর্ঘটনা রোখা যায় সেদিকে প্রশাসনের দৃষ্টি দেওয়া একান্ত আবশ্যক বলেই মনে করছেন স্থানীয়রা।

For All Latest Updates

ভিডিও