খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 01:42 PM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ০১:৪২ অপরাহ্ণ

Jolaibari News : অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুষ্কৃতীদের তাণ্ডব, জোলাইবাড়ি তে নিরাপত্তা বিহীন শিক্ষা কেন্দ্র

Jolaibari News
1 minute read

Jolaibari News : মানুষের মনুষ্যত্ব ও রুচি বোধ কোন জায়গায় গিয়ে ঠেকছে,ভাবলেই অবাক হতে হয়। যে শিক্ষাঙ্গন কে মন্দির সমতুল্য মর্যাদা দিয়ে পুজো করার কথা সমাজের একটা উশৃঙ্খল অংশ সেই মন্দির কে আড্ডা খানা এবং অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত করেছে। মদ খাচ্ছে, অশ্লীল কাণ্ড ঘটাচ্ছে শিক্ষাঙ্গনে। অথচ এই নিয়ে কারো কোনো হেলদোল নেই।

ঘটনাটি প্রত্যক্ষ করা গেছে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম পিলাক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। আবারো শিক্ষার পরিকাঠামোর সৌন্দর্য নষ্ট করছে ঐ এলাকার কিছু দুষ্কৃতি এমনটাই অভিযোগ উঠে আসছে।

সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অন্ধকার নামলেই দুষ্কৃতীদের আড্ডা খানা হয়ে ওঠে। আড্ডার নামে চলে মদ্যপান। চলে আরও নানা অসামাজিক কাজকর্ম। এর ফলে প্রতিদিনই অত্যাচারের মাত্রা বাড়ছে এই কেন্দ্রটির উপর। দিনের আলো ফুটলে শিশুদের পাঠ যোগ্য অবস্থায় থাকে না কেন্দ্র টি।

একটা সময় ছিল যখন এই অঙ্গনওয়ারী কেন্দ্র টি সুনামের সাথে কচিকাঁচা দের পাঠ দান করতো। কেন্দ্রের দিদিমণি নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করে বহু বার জেলা স্তরের পুরষ্কার ও পেয়েছেন। কিন্তু বর্তমানে সমাজের কিছু অসাধু লোকের দৌলতে কেন্দ্রটি শিশুদের পাঠ যোগ্যতা হারিয়েছে।

অন্যান্য দিনের মতন সোমবার সকাল বেলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খুলতে গেলে দিদি মনি দেখেতে পান অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির সম্পূর্ণ ওয়ালে গোবর লেপে দিয়ে কেন্দ্রটির শিক্ষার পরিবেশ নষ্ট করে রেখেছে দুষ্কৃতীরা। এই খবর পেয়ে ছুটে যান জোলাইবাড়ির আইসিডিএস দপ্তরের সুপারভাইজার বাপন কর।

তিনি জানান, “ অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি। বারং বার এই স্কুলটিতে দুষ্কৃতীদের অত্যাচার বেড়েই চলেছে। তাই এ বিষয়ে আজই এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন লোকজন এবং দপ্তরের তরফ থেকে লিখিতভাবে একটি অভিযোগ দাখিল করা হবে জোলাই বাড়ি আউট পোস্টে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। এখন দেখার বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে দুষ্কৃতিদের এই ধরনের নোংরামির বিরুদ্ধে প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

For All Latest Updates

ভিডিও