খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 30 March 2026 - 09:34 PM
সোমবার, ৩০ মার্চ ২০২৬ - ০৯:৩৪ অপরাহ্ণ

Jatrapur PS News : গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের সাফল্য! যাত্রাপুরে আটক ২ বাংলাদেশি সহ ১ ভারতীয় দালাল

Jatrapur PS News
1 minute read

Jatrapur PS News : যাত্রাপুর থানার পুলিশের তৎপরতায় গোপন খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় একটি সফল অভিযান চালানো হয়। থানার সামনে নাগা চেকিং চলাকালীন এই সাফল্য আসে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, TR07E0376 নম্বরের একটি ভিআইপি গাড়ি কে কে নগর এলাকা থেকে সোনামুড়া-টু-বিলোনিয়া বাইপাস সড়ক ধরে সোনামুড়ার দিকে যাচ্ছিল। পূর্বসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ ওই গাড়ির উপর নজরদারি চালাচ্ছিল। সন্ধ্যার ঠিক আগে নাগা চেকিং পয়েন্টে গাড়িটি পৌঁছালে দায়িত্বে থাকা এসআই তপন দেবনাথ, সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী এবং অন্যান্য পুলিশ কর্মীরা গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশির সময় গাড়ি থেকে দুইজন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় যুবককে আটক করা হয়। ধৃতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, নগদ ১৮১০ বাংলাদেশি টাকা এবং একটি বাংলাদেশি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে দু’জনের নাম মোহাম্মদ ইয়াসিন এবং মোহাম্মদ হিজবুল। তাদের বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায় বলে জানা গেছে। অপরজন ভারতীয় নাগরিক মোঃ মহিউদ্দিন, যার বাড়ি যাত্রাপুর থানার অন্তর্গত কালী কৃষ্ণনগর এলাকায়। পুলিশ সূত্রে দাবি, মহিউদ্দিন একটি দালাল চক্রের সঙ্গে যুক্ত এবং তার মাধ্যমেই ওই দুই বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে এসেছে এবং সোনামুড়া শহরে কাজ করার পরিকল্পনা ছিল। তবে তাদের ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।

ঘটনার পরই তিনজনকেই যাত্রাপুর থানায় নিয়ে গিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাতেই থানার লকআপে রাখা হয়। সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) অনুপস্থিত থাকায় এসআই তপন দেবনাথ সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, সোমবারই তাদের সোনামুড়া আদালতে তোলা হবে।

পুলিশের এই অভিযানে সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও দালাল চক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একইসঙ্গে পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

For All Latest Updates

ভিডিও