খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 30 March 2026 - 09:46 PM
সোমবার, ৩০ মার্চ ২০২৬ - ০৯:৪৬ অপরাহ্ণ

Jaipur Bangladeshi News : জয়পুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা! বিএসএফের জালে বাংলাদেশি নাগরিক আটক

Jaipur Bangladeshi News
1 minute read

Jaipur Bangladeshi News : ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদারের মধ্যেই জয়পুর এলাকায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল বিএসএফ। ৭৫ ব্যাটেলিয়ানের জওয়ানরা লংকামোড়া সংলগ্ন সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে ঢোকার সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করে। পরে তাকে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম সোহাগ মিয়া। তাঁর বাড়ি বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার আব্দুল্লাহপুর এলাকায়। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান, অভিযুক্তের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তিনি একাই প্রবেশ করেছিলেন, নাকি এর পেছনে কোনো চক্র জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, তাঁর সঙ্গে আর কেউ ছিল কিনা এবং কে বা কারা তাঁকে সহায়তা করেছে, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ আরও জানায়, ধৃতের সঙ্গে আরেকজন ব্যক্তি সীমান্ত পার হওয়ার চেষ্টা করলেও বিএসএফের কড়া নজরদারির কারণে সে ঢুকতে পারেনি।

আগামীকাল অভিযুক্তকে আদালতে পেশ করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন ওসি। সীমান্ত এলাকায় এমন ঘটনা রুখতে বিএসএফ আরও সতর্ক রয়েছে বলে জানা গেছে।

For All Latest Updates

ভিডিও