Illegal Migrants in Tripura : অবৈধ ভাবে কাঁটাতার ডিঙ্গিয়ে ত্রিপুরা কে করিডোর করে ভারতে অনুপ্রবেশ কারী বাংলাদেশী নাগরিকের সংখ্যাটা ক্রমশই বেড়ে চলেছে। রবিবার ২৬শে অক্টোবর ৬ জন বাংলাদেশী আটক হওয়ার ঘটনার রেশ কাঁটার আগেই আরও এক বাংলাদেশী আটক সোমবারে ও। তবে এবারের ঘটনা কিছুটা ব্যাতিক্রমী।
ঘটনার বিবরনে প্রকাশ, খোয়াই মহকুমার সোমবার দুপুর ১১ টা নাগাদ সাদা পোশাকের পুলিশ খোয়াইয়ের মহাদেবটিলা এলাকা থেকে রচনা ত্রিপুরা নামে এক বাংলাদেশী নাগরিককে আটক করেন। পরবর্তীতে খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।
অভিযোগ বাইশঘরিয়া এলাকার বাসিন্দা বিকাশ দেবনাথ এর সাথে বাংলাদেশী ঐ মেয়ে রচনা ত্রিপুরার প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে কাঁটাতার ডিঙ্গিয়ে মেয়েটি গত চার পাঁচ দিন আগে শিলাছরি তে তাঁর দিদির বাড়িতে চলে আসে। সেখান থেকে বিকাশ দেবনাথ তাকে নিয়ে এসে শিব মন্দিরে বিয়ে করতে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে পুরোহিত মশাই তাদের বৈধ কাগজ পত্র চাইলে তারা মেয়ের ভারতীয় পরিচয় পত্র দিতে পারেনি। ফলে পুরোহিত বিয়ে করাতে রাজী হননি।
অতঃপর ঐ মন্দিরে সারিয়ে কয়েক জনের উপস্থিতি তে নিজেরাই বিয়ে করে নেয় বিকাশ ও রচনা। এর পর মেয়েকে নিজ বাড়িতে নিয়ে আসে বিকাশ। এই খবর ছড়িয়ে পড়তেই পুলিশ আজ মেয়েটিকে তাঁর শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
পুলিশ যথারীতি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান সংবাদ মাধ্যম কে। জানা যায় আটক বাংলাদেশী মহিলাটি বাংলাদেশের খাগড়াছড়ি এলাকার নাগরিক। প্রনয়ের টানে আইন কানুন কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এপারে ঢুকেছিলেন রচনা। এবার ঠিকানা হয়ে দাঁড়িয়েছে হাজত।



