খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 12:31 PM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ১২:৩১ অপরাহ্ণ

Garji Motor Stand News : বাম আমলে ছিল মোটর স্ট্যান্ড, বিজেপি সরকার এর আমলে পরিনত হয়েছে গরু বাজারে

Garji Motor Stand News
1 minute read

Garji Motor Stand News : প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উদ্যোগে যানবাহন পারকিং এর সুবিধার্থে নির্মিত মোটর স্ট্যান্ড কে বর্তমান সরকার গরু বাজারে পরিণত করেছে। পারকিং হাড়িয়ে এখন যাতায়াতের মূল সড়কে পারকিং করা হচ্ছে যানবাহন। যাতে করে সমস্যার মুখে পড়ছে পথ চলতি সাধারণ।

ঘটনা উদয়পুর মহকুমাধিন গর্জি এলাকায়। জানা যায় দীর্ঘ বাম আমলে ছিল যানবাহন পার্কিংয়ের জন্য মোটর স্ট্যান্ড। বর্তমানে বিজেপির আমলে এসে গরু বাজারের রূপান্তরিত হয়েছে বিষয়টি গর্জি ফারি থানার অন্তর্গত, গর্জি এগ্রি প্রোডিউস মার্কেট কমিটি এলাকায়।

তৎকালে ২০০৫ ইং সনে ২৫ শে জানুয়ারি, গর্জিকে তৎকালীন মুখ্যমন্ত্রী গ্রোথ সেন্টারের আওতায় নিয়ে আসেন। যেহেতু হাটবারের দিন , তাই গাড়ি গুলি যানজটের সৃষ্টি করার কারণে তাদের জন্য মটরস্ট্যান্ড তৈরি করা হয় পার্কিংয়ের জন্য। আর রাম আমল মানে বিজেপি আমলে এসে সেই মোটরস্ট্যান্ড কে গরু বাজারের রূপান্তরিত করে দেওয়া হয়েছে। এখন এখানে গাড়ি নয়, গরু পারকিং অবস্থায় থাকে।

যার ফলে গর্জি – তুলামুরা রোডের উপর যানবাহন পার্কিং , গর্জি তৈনানী রোডের উপর ও যানবাহন পার্কিং করে রাখছেন গাড়ি চালকেরা। এর ফলে সবচাইতে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইমারজেন্সি রোগী নিয়ে আসা গাড়ি গুলো।

এই অবৈধ পারকিং এর ফলে রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় বলে বারংবার অভিযোগ করে আসছেন স্থানীয়রা। আর এতে করে তীব্র যানজটের সৃষ্টি হয় বলেও জানা যায়। কিন্তু পারকিং এর স্থান টি গরু রাখার জন্যে ব্যবহৃত হবার সুবাদে নিরুপায় হয়ে যান চালকদের এখানেই গাড়ি রাখতে হচ্ছে।

প্রশ্ন উঠছে, এখন মোটর স্ট্যান্ডকে গরু বাজারে রুপান্তরিত করাই কি ডাবল ইন্জিন সরকারের উন্নয়ন ? দিকে দিকে ফ্লেক্স পোস্টার লাগিয়ে বড়াই করে উন্নয়নের গীত গাওয়া সরকার এই সমস্যার সমাধান দেবেন কি ? অন্যথা এভাবেই অস্বস্তিতে পড়তে হবে স্থানীয় দের। ততসঙ্গে হাসপাতালে আসা রোগী পরিজন দের ও ভোগান্তিতে পড়তে হবে। দেখার বিহস এখন স্থানীয় নেতৃত্ব এই সমস্যার সমাধান করেন কিনা।

For All Latest Updates

ভিডিও