খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 13 September 2026 - 08:07 AM
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:০৭ পূর্বাহ্ণ

CM Dr Manik Saha : মহারাজগঞ্জ বাজারে মাছ ব্যবসায়ীদের জন্য বাড়ছে পরিকাঠামো, নতুন ঘর নির্মাণের উদ্যোগ

CM Dr Manik Saha
1 minute read

CM Dr Manik Saha : রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ মহারাজগঞ্জ বাজারের পাইকারি মাছ বাজারে মাছ ব্যবসায়ীদের জন্য আরও পরিকাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বাজার পরিদর্শনে গিয়ে মাছ ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত কয়েকটি ঘরের ব্যবস্থা করার কথা জানালেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

এদিন মহারাজগঞ্জ বাজার পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী জানান, অতীতে ফায়ার ব্রিগেডের ব্যবহারের জন্য বাজারের যে জায়গাটি ছেড়ে দেওয়া হয়েছিল, সেই জায়গাটি পুনরায় মাছ ব্যবসায়ীদের কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ওই জায়গায় প্রয়োজন অনুযায়ী নতুন করে নির্মাণ কাজ করে মাছ বিক্রেতাদের জন্য অতিরিক্ত ঘর তৈরি করা হবে। এর ফলে দীর্ঘদিন ধরে পরিকাঠামোগত সমস্যার মধ্যে ব্যবসা করে আসা পাইকারি মাছ ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

মহারাজগঞ্জ বাজারে প্রতিদিন বিপুল সংখ্যক ব্যবসায়ী ও ক্রেতার সমাগম হয়। বিশেষ করে পাইকারি মাছ বাজারে ভোর থেকেই শুরু হয় বেচাকেনা। ফলে ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত জায়গা ও সুষ্ঠু পরিকাঠামো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ঘর নির্মাণ হলে মাছ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের কাজের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

তবে শুধু পরিকাঠামো উন্নয়ন নয়, বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বাজারের পরিবেশ পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত রাখতে ব্যবসায়ী এবং বাজার কর্তৃপক্ষকে সমন্বিতভাবে পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন তিনি। বাজারে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার উপরও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী।

এছাড়া কিছু কিছু সবজি বিক্রেতা অস্থায়ী ভাবে রাস্তার ধাঁরে ব্যবসা করছেন। তাদের জন্যে ও পুরো নিগমের পক্ষ থেকে প্রয়োজনীয় সুবিধা প্রদানের জন্যে বিবেচনা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে একদিকে যেমন মাছ ব্যবসায়ীদের জন্য বাড়বে জায়গা ও সুযোগ-সুবিধা, অন্যদিকে মহারাজগঞ্জ বাজারের সামগ্রিক পরিবেশও আরও সুন্দর ও পরিচ্ছন্ন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

For All Latest Updates

খাস খবর