খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 01:10 PM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ০১:১০ অপরাহ্ণ

Charilam Rangmala Bridge : যাতায়াতের ব্রিজ মারণ ফাঁদে পরিণত, স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসী সকলেই বিপদ গ্রস্ত চড়িলাম রঙমালায়

Charilam Rangmala Bridge
1 minute read

Charilam Rangmala Bridge : উন্নয়নের কর্ম যজ্ঞে সরকারি অর্থের একেবারে ঘৃতাহুতি হয়ে যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ভেঙ্গে পরা এক মাত্র ব্রিজ টি সংস্কারের নামে কারী কারী টাকা লুট হয়ে গেছে। ব্রিজ আজো নির্মাণ হয়নি। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে চড়িলাম বিধানসভা কেন্দ্রের রঙমালা এডিসি ভিলেজ এলাকায়।

অভিযোগ, গত বছরের বন্যা কালীন সময়ে রঙমালা স্থিত শরৎ চৌধুরী পাড়ার মানুষের চলাচলের এক মাত্র ব্রিজ টি ভেঙ্গে যায়। যার ফলে রাস্তার দু পাশের মানুষের চলাচলের মাধ্যমে ব্যাঘাত ঘটেছে। নিত্যদিন এই পথ ধরে গ্রামবাসী থেকে শুরু করে স্কুল পড়ুয়া কচি কাঁচা সহ কৃষিজীবী ও অন্যান্য শ্রমজীবী দের যাতায়াত। কিন্তু এই ব্রিজ টি ভগ্ন দশায় থাকার ফলে কেউই স্বাচ্ছন্দে চলাচল করতে পারছে না। একটি বাইক পর্যন্ত যেতে পারে না। যার ফলে এক প্রকার ক্ষোভে ফুসছেন জনতা।

শনিবার সকালে এই পথ ধরে যাতায়াত করতে গিয়ে অর্ধ সমাপ্ত ব্রিজের পাশের কাঁদায় পরে যায় রঙমালা স্কুলের এক ছাত্র। আর এই ঘটনা আবারো নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে স্থানীয়দের মধ্যে।

অভিযোগ এই ব্রিজ টি সংস্কারের কাজ বাবদ সরকারি অর্থ বরাদ্দ হয়। কাজ ও শুরু হয়। অর্ধেক কাজ হয়েও যায়। কিন্তু ব্রিজ এর কাজ শেষ হয়না। প্রায় এক বছর যাবত এভাবেই অর্ধ সমাপ্ত হয়ে পরে আছে ব্রিজ টি। যার ফলে সরকারি উন্নয়নের উপর বর্তমানে আস্থা হাড়িয়ে যেতে বসেছে আম জনতার। কেন এখনো এই ব্রিজ সংস্কারের কাজ শেষ হল না সেই নিয়ে প্রশ্ন উঠছে। এই ব্রিজ বাবদ বরাদ্দ অর্থ কি আছে, নাকি হাফেজ হয়ে গেছে কোনো দুষ্ট চক্রের হাতে ? সেটাও রয়েছে আশঙ্কা।

অতঃপর এই নিয়ে খবরাখবর চাউর হয়েছে এদিন। এখন দেখার বিষয় হচ্ছে চড়িলাম রঙমালা স্থিত এই ব্রিজ সংস্কারে এগিয়ে আসে কিনা সংশ্লিষ্ট দপ্তর এবং গ্রামবাসী দের দুর্ভোগ ঘুচে কিনা।

For All Latest Updates

ভিডিও