খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 12:34 PM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ১২:৩৪ অপরাহ্ণ

Bshalgarh Ps News : পৈত্রিক সম্পত্তি নিয়ে ছোট ভাইয়ের হামলায় রক্তাক্ত বড় ভাই

Bshalgarh Ps News
1 minute read

Bshalgarh Ps News : পশ্চিম লক্ষীবিল লোকনাথ পাড়া এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে দাদা-ভাইয়ের বিবাদ রীতিমতো রক্তাক্ত ঘটনায় পরিণত হয়েছে। শুক্রবার সকালে ছোট ভাই রাজীব ভৌমিক তার বড় ভাই প্রদীপ ভৌমিকের উপর হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করে। এলাকাজুড়ে ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। শুক্রবার সকালে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, রাজীব ভৌমিক হঠাৎই তার বড় ভাই প্রদীপ ভৌমিকের উপর হামলা চালায়।

ঘটনার পর প্রদীপ ভৌমিক চিকিৎসার জন্য বিশালগড় হাসপাতালে যান । চিকিৎসা শেষে তিনি বিশালগড় থানায় গিয়ে ছোট ভাই রাজীব ভৌমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আহত প্রদীপ ভৌমিক জানান, “আমার ছোট ভাই জোরপূর্বকভাবে পৈত্রিক সম্পত্তি দখল করার চেষ্টা করছে। আমি ন্যায়বিচার চাই। ওর উপযুক্ত শাস্তি হোক।”

এদিকে ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারিক বিবাদই এই ঘটনার মূল কারণ।

For All Latest Updates

ভিডিও