খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 9 April 2026 - 11:33 PM
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ - ১১:৩৩ অপরাহ্ণ

Bodhjungnagar Escof News : নির্বাচনী টহলে বোধজংনগরে ৫০ বোতল এসকফ সহ ৩ জন আটক! চাঞ্চল্য এলাকাজুড়ে

Bodhjungnagar Escof News
1 minute read

Bodhjungnagar Escof News : বিধানসভা নির্বাচনের আগে কঠোর নজরদারির অংশ হিসেবে গভীর রাতে টহল চলাকালীন বড়সড় সাফল্য পেল বোধজংনগর থানার পুলিশ। রাজচন্তা এলাকার রামচন্দ্র এডিসি ভিলেজের দফিদার বাজার সংলগ্ন এলাকায় সন্দেহভাজন একটি অটো আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ নেশা সামগ্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব-ইন্সপেক্টর কমলাকান্ত জমাতিয়া ও তার সঙ্গীরা নিয়মিত টহল দিচ্ছিলেন। সেই সময় একটি অটোকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে সেটিকে থামানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোর যাত্রীরা নিজেদের কাছে নিষিদ্ধ মাদক থাকার কথা স্বীকার করে।

তবে রাত বেশি হওয়ায় এবং তল্লাশির সময় কোনো স্বতন্ত্র সাক্ষী উপস্থিত না থাকায় পুলিশ গোটা এলাকা ঘিরে রাখে। পরদিন সকালে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের উপস্থিতিতে পুনরায় তল্লাশি চালানো হলে অটো থেকে ৫০ বোতল এসকফ কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

এই ঘটনায় মোট তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজন বিহারের পাটনা শহরের বাসিন্দা—সিদ্ধার্থ রাজ ও পূজা দেবী। আটক তৃতীয় ব্যক্তি অটোর চালক, যার বাড়ি আগরতলায়। আটক অটোর নম্বর TR 01 H 2972।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনাস্থলে দুটি গাড়ি ছিল। যদিও পুলিশ জানায়, অন্য গাড়িটিতে তল্লাশি চালিয়ে কোনো অবৈধ সামগ্রী না পাওয়ায় সেটিকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের এই সাফল্য নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। তদন্ত চলছে, এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

For All Latest Updates

ভিডিও