Bishramganj Hospital News : হাসপাতালে নেই ইসিসি মেশিন। চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে। আর তাঁর খেসারৎ দিতে হচ্ছে অসহায় রোগীদের। অসময়ে হারাতে হচ্ছে প্রাণ। এমনই এক ঘটনা ঘটে গেল বিশ্রামগঞ্জ হাসপাতাল চত্বরে।
ঘটনার বিবরনে প্রকাশ পায়, আজ সকালে বাঁশতলী পঞ্চায়েতের অন্তর্গত গর্জন তলী এলাকার বাসিন্দা রবীন্দ্র দেববর্মা নামক এক মধ্য বয়সী ব্যক্তি কে অসুস্থতার দরুন নিয়ে যাওয়া হয় বিশ্রাম গঞ্জ হাসপাতালে। বাজারে গিয়ে আচমকা শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা দেখা দিলে উনাকে উনার স্ত্রী ও স্থানীয় কয়েক জন মিলে হাসপাতালে নিয়ে যান। উনার পূর্বে থেকেই সামান্য হৃদয় জনিত সমস্যা ছিল।
এর পর হাসপাতালে আনা হলে দেখা যায় হাসপাতালে নেই ইসিসি মেশিন। পরে ৫০০ টাকার বিনিময়ে দোকান থেকে ভাড়া করে একটি মেশিন আনা হলেও দেখা যায় ৬ টার পরিবর্তে ঐ ইসিসি মেশিনে আছে ৫টি নব। এই গাফিলতির চিত্র দেখে হতবাক হয়ে যান রোগী পরিজনেরা।
এদিকে রবীন্দ্র দেববর্মার অবস্থা ক্রমশই খারাপ হতে থাকে। অতঃপর চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই ঘটনার জন্যে সম্পূর্ণ ভাবে হাসপাতাল কর্তৃপক্ষ কে দায়ী করেছেন রোগীর স্ত্রী ও তার আত্মীয় পরিজনেরা।
বিশ্রামগঞ্জ হাসপাতালের মতো একটি জরুরী হাসপাতালের পরিষেবা এতটা করুন অবস্থায় ধুঁকছে, তা এর আগে প্রকাশ্যে আসেনি। ইসিসি মেশিন থেকে শুরু করে হাসপাতালের সার্বিক পরিষেবাই জীর্ণ দশায় ধুঁকছে। যার দৌলতে অসময়ে প্রাণ হারালেন রবীন্দ্র দেববর্মা। এবার সিপাহীজলা জেলা স্বাস্থ্য বিভাগ এই হাসপাতালের করুন অবস্থার কি জবাব দেন দেখার অপেক্ষায় জনগণ।



