খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 01:32 PM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ০১:৩২ অপরাহ্ণ

Bishalgarh Jangalia News : বিশালগড়ে নিত্য নতুন কায়দায় হয়রানীর শিকার সাধারণ মানুষ, অজ্ঞাত দুষ্কৃতীর হামলার মুখে এক পরিবার

Bishalgarh Jangalia News
1 minute read

Bishalgarh Jangalia News : এমন এক দিন ও বাদ পরেনা যখন বিশালগড়ে সন্ত্রাসী কার্যকলাপ ঘটে না। ছিন্তাই, চুরি, পাচার , নেশা কারবার, হামলা হুজ্জুতি থেকে শুরু করে সব ধরণের অপরাধের সাক্ষী বিশালগড়। বাম রাম সব আমলে একই অবস্থা। তবে দিন কে দিনে বিশালগড়ের অবস্থার ক্রমশই অবনতি ঘটছে।

দিনে দুপুরে হামলা হুজ্জুতি চলছে। এবার কিনা রাতের আঁধারে অকারনেই এক পরিবারের উপর ইট পাটকেল ছোরার অভিযোগ উঠে এসেছে।

জানা যায় গতকাল রাতে বিশালগড় থানাধীন পূর্ব জাঙ্গালিয়া এলাকায় নিপেন্দ্র দেবনাথের বাড়িতে দুষ্কৃতিকারীরা ইট পাটকেল দিয়ে হামলা করে । অল্পেতে রক্ষা পায় ঘরে থাকা লোকজন। এই ঘটনা প্রথম বার নয়। এর আগেও বহুবার একই ঘটনা ঘটেছে। কিন্তু এর পেছনে কারা, তা অনুমান করতে পারছেন না পরিবার টি। রবিবার সকালে নিপেন্দ্র দেবনাথের পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে জানান এই ঘটনা ।

উল্লেখ্য, বিশালগড়ের বিভিন্ন এলাকায় শাসক দলীয় নেতা হবার দাপট দেখিয়ে বহু চুনোপুঁটি নেতারা মানুষের বাড়ি ঘরে অশান্তির বাতাবরণ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। মানুষ ভয়ে কিছু বলে উঠতে পারছেন না। আবার কোনো কোনো ক্ষেত্রে অরাজনৈতিক ভাবেও এধরণের ঘটনা চলছে।

এদিকে বিশালগড় জুড়ে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ কতটা তৎপর সেই নিয়েও উঠছে প্রশ্ন। রাতের আঁধারে অলিতে গলিতে দুষ্কৃতীরা নানা ভাবে শান্তি প্রিয় মানুষ জন কে নানা অছিলায় উত্যক্ত করে চলেছে আর এই নিয়ে কোনো ধরণের নিরাপত্তা প্রদানের ভূমিকা দেখা যাচ্ছে না পুলিশ প্রশাসন এর মধ্যে।

আবার বিভিন্ন স্থানে মানুষ কোনো সমস্যা নিবারনের ক্ষেত্রে আইনের দ্বারস্থ হলে স্থানীয় শাসক দল সমর্থিত নেতাদের হুমকি ধমকি এমনকি তাদের তোপের মুখে ও পড়তে হচ্ছে ভুক্ত ভুগি দের। এই সংস্কৃতি কোনো কালেই ছিল না বিশালগড়ে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে গুন্ডা রাজত্ব চলছে বিশালগড় জুড়ে এমনটাই অভিমত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের।

For All Latest Updates

ভিডিও