খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 12:24 PM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ১২:২৪ অপরাহ্ণ

Bishalgarh Court News : বিশালগড় আদালতে আসামির হাতে আক্রান্ত আইনজীবী মরণ দাস

Bishalgarh Court News
1 minute read

Bishalgarh Court News : বিশালগড় আদালতের ভেতরেই এক আইনজীবী কে আহত করে পালানোর চেষ্টা করলো আসামী। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে। যদিও পুলিশের হাতে আটক হয়ে যায় আসামী।

ঘটনার বিবরণে জানা যায় গাড়ি ছিনতাইয়ের কান্ডে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল রাসেল মিয়া নামক এক ছিন্তাই বাজ। তাকে আটক করে বিশালগড় থানার পুলিশ। শুক্রবার বিকেলে রাসেল মিয়াকে বিশালগড় আদালতে তোলা হয়। তখনই আদালত চত্বর থেকে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালাবার চেষ্টা করে অভিযুক্ত রাসেল।

আদালত থেকে গাড়ি ছিনতাইয়ের আসামী রাসেল মিয়া পালিয়ে যাবার চেষ্টা করলে এই ঘটনা প্রত্যক্ষ করেন আদালতে থাকা আইনজীবী মরণ ঋষি দাস। তখন মরণ ঋষি দাস আসামি রাসেল মিয়াকে আটকাবার চেষ্টা করেন। আর তখনই অভিযুক্ত কুখ্যাত ছিন্তাই বাজ উক্ত উকিল কে আহত করে পালিয়ে যাবার চেষ্টা চালায়।

এতে গুরুতর আহত হন উকিল মরণ ঋষি দাস। তাঁর পায়ে এবং হাতে ব্যাথা লাগে। সাথে সাথে উনাকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে।

ওদিকে গাড়ি ছিনতাইয়ের আসামি রাসেল মিয়াকে আটক করে পুলিশ। জানা যায় প্রশাসনের চরম ব্যর্থতার ফলেই এধরণের ঘটনা ঘটেছে। অন্যথা একজন আসামী আদালতের ভেতরে পুলিশের নজরের সামনে থেকে কিভাবে পালিয়ে যাবার চেষ্টা করে ?

একই ধরণের ঘটনা ঘটেছে গতকাল বিলোনিয়া তেও। এক চোর দিনের বেলা গ্রেফতার হয়। সন্ধ্যে বেলা সে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। কিছুদিন পূর্বে ৬ আসামী জেইল থেকে পালিয়ে যায়। এধরণের ঘটনা নিন্দনীয় তো বটেই ততসঙ্গে উদ্বেগ জনক ও বটে।

এদিন বিশালগরেও প্রশাসনের কোন ধরনের পড়া নিরাপত্তা ছাড়াই আসামিকে পাঠানো হলো আদালতে এমনটাই অভিযোগ। এই নিয়ে বিশালগড়ে প্রশাসনের অরাজকতা চলছে বলেই অভিযোগ উঠছে বার বার ।

For All Latest Updates

ভিডিও