খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 12:53 PM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ১২:৫৩ অপরাহ্ণ

Bishalgarh BSF News : বিশালগড়ে প্রকাশ্য বাজারে বিএসএফ জওয়ানদের ওপর হামলা — রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন!

Bishalgarh BSF News
1 minute read

Bishalgarh BSF News : রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কতটা নিম্নগামী, তার আরেকটি প্রকট উদাহরণ দেখা গেল শুক্রবার সকালে বিশালগড়ে। প্রকাশ্য বাজারের মাঝে বিএসএফ জওয়ানদের গাড়ি ভাঙচুর ও তাদের ওপর হামলার ঘটনায় কার্যত স্তম্ভিত সাধারণ মানুষ। নিরাপত্তারক্ষী বাহিনীর ওপর এমন হামলা রাজ্যের প্রশাসনিক দক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে কামথানা দিক থেকে গরু বোঝাই একটি গাড়ি বিশালগড়ের দিকে যাচ্ছিল। কামথানা বিওপি’র বিএসএফ জওয়ানরা গাড়িটিকে সন্দেহজনক মনে করে থামানোর নির্দেশ দেন। কিন্তু চালক নির্দেশ উপেক্ষা করে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। এরপর তাড়া করে বিএসএফ গাড়ি বিশালগড় বাজারে প্রবেশ করলে, গরু বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িতে ধাক্কা মারে এবং নিউ মার্কেট এলাকায় সাপ্তাহিক গরুর বাজারে ঢুকে পড়ে।

এই সময় পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কিছু দুষ্কৃতী বিএসএফের গাড়ি ঘিরে ফেলে এবং ভাঙচুর চালায়। এমনকি কয়েকজন জওয়ানের ওপরও শারীরিকভাবে আক্রমণ করা হয়।

তবে এই ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রকাশ্য বাজারে যদি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীই নিরাপদ না থাকে, তবে সাধারণ মানুষ কতটা নিরাপদ?

রাজ্যে প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। দুষ্কৃতীরা আজ আইনের তোয়াক্কা না করেই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাতে সাহস পাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। অবৈধ গরু পাচার চক্র বহুদিন ধরেই সীমান্ত এলাকায় সক্রিয়, অথচ প্রশাসন চোখ বন্ধ করে আছে।

তবে এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে গভীর ক্ষোভ ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।
যদি বিএসএফ জওয়ানরা রাস্তায় আক্রান্ত হন, তবে সাধারণ মানুষ তো আরও বেশি অসুরক্ষিত।”

রাজ্যের আইনশৃঙ্খলা যে তলানিতে গিয়ে ঠেকেছে, বিশালগড়ের এই ভয়ঙ্কর ঘটনাই যেন তার প্রমাণ বহন করছে।

For All Latest Updates

ভিডিও