খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 12:45 PM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ১২:৪৫ অপরাহ্ণ

Belonia Snake News : সাপের ছোবলে অসুস্থ্য দুই হাসপাতালে , বিলোনিয়ায় অহরহ সাপের গমন লোকালয়ে

Belonia Snake News
1 minute read

Belonia Snake News : বিষধর সরীসৃপ সাপের আতঙ্কে রয়েছেন বিলোনিয়া মহকুমা বাসী। একই দিনে দুটি ভিন্ন স্থানে বিষধর সাপের কামড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় সজ্জা নিয়েছেন দুই রোগী। ঘটনাটি ঘটে রবিবার রাতে। অবস্থা কিছুটা বেগতিক দেখে উভয় কে রেফার করা হয় শান্তির বাজার হাসপাতালে।

রাজ্যের অন্যতম একটি অভয়ারন্য হচ্ছে তৃষ্ণা অভয়ারন্য। যা কিনা বিলোনিয়া মহকুমা তেই অবস্থিত। প্রায়শই এই অভয়ারন্য থেকে বিষধর ও বিষ বিহীন সরীসৃপ লোকালয়ে ঢুকে পরে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সমস্যার গভীরতা যাচাই বাছাই করার আগেই এবার পরপর একই দিনে দুজন কে সাপে কামড়ে দিলো।
জানা গেছে, রবিবার রাতে বিলোনিয়া মহকুমাধীন রাজনগর ব্লক এলাকায় ঘটেছে উভয় ঘটনা তবে পৃথক পৃথক দুটি জায়গায় । ওয়াংছরাএলাকার বাসিন্দা বছর ২১ এর প্রসেঞ্জিত মজুমদার নামক এক যুবক কে সাপে কামড় দেয় যখন সে তাঁর পোষা ছাগল আনতে রাবার বাগানে যায়।

অন্যদিকে আরেকজন পারমিতা নন্দী (২৪) বাড়ি বড়পাথরীর সোনাপুর এলাকায়, সে তাঁর মায়ের সাথে পুকুরে মাছ ধরতে গেলে তাকে সাপ কামড় দেয়। দুই জনকেই প্রথমে বড়পাথারী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য বিলোনিয়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। পরে আরও উন্নত চিকিৎসার খাতিরে তাদের কে শান্তির বাজার জেলা হাসপাতালে পাঠানো হয়।

স্বাভাবিক ভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাদের অভিভাবকেরা এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় মহলে ও বেশ আতংকের পরিবেশ। তুলনামূলক কম বিষধর সাপ হবার কারণে হয়তো তাদের বিশেষ তেমন কোনো ক্ষতি হয়নি। তবে আরও কোনো ভয়ানক সাপ হলে জীবন নিয়ে টানা হেঁচড়া হতো এটা বলার অপেক্ষা রাখে না।

বনাঞ্চল থেকে এবং বিশেষ করে অভয়ারন্য থেকে এই সাপ গুলো লোকালয়ে কেন আসছে সেটা নিয়ে বাড়ছে প্রশ্ন। বন আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা। যাতে অভয়ারণ্যের ভেতরে এধরণের সরীসৃপ দের সঠিক পরিচর্যা ও রক্ষনা বেক্ষনের ব্যবস্থা করা হয়। তবেই হয়তো এরা লোকালয় থেকে দূরে থাকবে। এছাড়াও জন সতর্কতা একান্তই জরুরী।

For All Latest Updates

ভিডিও