খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 28 July 2026 - 04:44 PM
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ - ০৪:৪৪ অপরাহ্ণ

Bamutia News : বামুটিয়ায় পিসতুতো ভাইয়ের শ্রাদ্ধানুষ্ঠানে এসে পুকুরের জলে ডুবে নিহত এক ব্যক্তি

Bamutia News
1 minute read

Bamutia News : এসেছিলেন পিসতুতো ভাই এর শ্রাদ্ধানুষ্ঠানে । কিন্তু নিজেই পরপারে পাড়ি দিলেন। মর্মান্তিক ঘটনায় গোটা পরিবার শোক স্তব্ধ। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত পূর্ব নোয়াগাও এলাকায়।

ঘটনার বিবরণে জানা গেছে, বামুটিয়া পূর্ব নোয়াগাও এলাকায় নিজ পিস তুতো ভাই এর শ্রাদ্ধানুষ্ঠানে এসেছিলেন বছর ৪৩ এর নন্দ শীল নামক এক ব্যক্তি। তাঁর বাড়ি আগরতলা লাড্ডু চৌমুণী নয়নামুড়া এলাকায় বলে জানা যায়।

পূর্ব নোয়াগাঁও এ তার পিসির বাড়িতে মৃত পিসতুতো ভাই প্রদীপ শীলের শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল । সেই উপলক্ষেই তাঁর আসা। শ্রাদ্ধানুষ্ঠানের নিয়মাদি অনুসারে ভাই এর শ্মশানে ছাতা দিতে গিয়েলেন নন্দ শীল। সেখান থেকেই আবার পিসির বাড়ি ফিরছিলেন। ফেরার আগে পুকুরে স্নান করতে নেমে আর উঠতে পারেননি।

দীর্ঘ খোঁজাখুঁজির পর খবর দেওয়া হয় দমকল বাহিনী এবং পুলিশকে । তখন স্থানীয়রা মাছ ধরার নেট নিয়ে পুকুরে নেমে পরে নন্দ শীল কে খুঁজতে শুরু করেন। আর এতেই তারা নন্দ শীলের মৃতদেহ খুঁজে পান এবং দমকল বাহিনীর কর্মীরা মৃতদেহ উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করে ।

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান। মৃত ব্যক্তির মায়ের দাবি ছেলে এপিলেপ্সি অর্থাৎ মির্গি রোগে আক্রান্ত ছিলেন। হয়তো জলে নামার পর মির্গি রোগে তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং পরিবারে নেমে আসে গভীর শোক।

For All Latest Updates

ভিডিও