খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 1 April 2026 - 01:02 AM
বুধবার, ১ এপ্রিল ২০২৬ - ০১:০২ পূর্বাহ্ণ

Agartala GRP News : আগরতলা রেল স্টেশনে গাঁজা সহ ধৃত ৩! উদ্ধার ১৩ কেজির বেশি মাদক

Agartala GRP News
1 minute read

Agartala GRP News : আগরতলা রেল স্টেশনে নিয়মিত তল্লাশির সময় বড়সড় সাফল্য পেল রেল পুলিশ ও আরপিএফ। বুধবার সকালে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই যুবক ও এক যুবতীকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ১৩ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আগরতলা জিআরপিএস ও আরপিএফ যৌথভাবে স্টেশনে রুটিন চেকিং চালাচ্ছিল। সেই সময় প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তিনজনকে। সন্দেহ হওয়ায় তাদের আটক করে তল্লাশি চালানো হয়। তাদের বহন করা ব্যাগ পরীক্ষা করতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ গাঁজা।

ধৃতদের পরিচয় হিসেবে জানা গেছে, সুজিত মজুমদার, শ্যামল দাস এবং সীতাদেবী। তাদের বাড়ি যথাক্রমে এড়িনগর, তিলেমোরা এলাকার সাউথ পুলিনপুর এবং পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়।

উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন ১৩ কেজি ২৫০ গ্রাম, যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। মাদকদ্রব্যগুলি এনডিপিএস আইনের আওতায় বাজেয়াপ্ত করা হয়েছে।

ধৃতদের আগরতলা জিআরপিএস থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা এই গাঁজা অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তবে মাদকগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

ঘটনায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে এবং পুরো চক্রের সন্ধানে তদন্ত জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

For All Latest Updates

ভিডিও