খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 17 March 2026 - 09:16 PM
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ - ০৯:১৬ অপরাহ্ণ

ADC Election 2026 : ১৩ই এপ্রিল রাজ্যে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন, ভোট গণনা ১৭ই এপ্রিল

ADC Election 2026
1 minute read

ADC Election 2026 : অবশেষে দীর্ঘ মেয়াদি অপেক্ষার অবসান ঘটিয়ে টিটিএএ ডিসি নিরবাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার সন্ধায় মহাকরনে এক সাংবাদিক বৈঠক ডেকে বিস্তারিত জানিয়েছেন নির্বাচন কমিশন। আগামি ১৩ই এপ্রিল রাজ্যে স্বশাসিত জেলা পরিশদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গননা হবে ১৭ই এপ্রিল।


তার আগে আনুসাঙ্গিক বিষয় বস্তু গুলোর মধ্যে –
রিটার্নিং অফিসার কে নির্বাচন নিয়ে নোটিশ ইস্যু করতে হবে আগামি ১৮ই মার্চ।
নমিনেশান জমা দেবার শেষ তারিখ ২৫শে মার্চ।
নমিনেশানের স্ক্রুটিনি করা হবে ২৬শে মার্চ।
নমিনেশান প্রত্যাহারের শেষ তারিখ ২৮শে মার্চ।
নির্বাচন হবে ১৩ই এপ্রিল।
১৬ই এপ্রিল – রি পোল বা ফ্রেশ পোল অর্থাৎ প্রয়োজন অনুজায়ি পুনরায় নির্বাচন করা জেতে পারে।
১৭ই এপ্রিল হবে ভোট গণনা।
১৮ই এপ্রিল এর মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে হবে।

নমিনেশান ফর্ম স্টেট ইলেকশান কমিশনের অনলাইন পোর্টালে পাওয়া যাবে। নমিনেশান জমা দেবার সময় প্রার্থীর সাথে কেবল মাত্র ৫ জন সহযোগী যেতে পারবেন তার বেশি নয়।
নির্ধারিত তারিখে বেলা ১১টা থেকে ৩টা অব্দি নমিনেশান জমা নেওয়া হবে।

২৮টি কেন্দ্র নিয়ে কিছু তথ্য –

রাজ্যের ৮ টি জেলার মধ্যে মোট ২৮টি স্বস্বাসিত জেলা পরিশদ রয়েছে।
উত্তর ত্রিপুরা – ২
উনকোটি জেলায় – ২
ধলাই জেলা – ৬
খোয়াই জেলায় – ৩
পশ্চিম জেলা – ৪
সিপাহিজলা – ৩
গোমতী – ৫
দক্ষিন – ৩
সর্বমোট ২৮ টি আসনে হচ্ছে এই নির্বাচন।


২০২১ সালের এডিসি নির্বাচনে ব্যাপক আসন নিয়ে জয়লাভ করে তিপ্রা মথা। যে দল বরতমানে রাজ্য সরকারের সাথে সরিক ও বটে। কিন্তু এডিসি নির্বাচন ঘনিয়ে আস্তেই ক্রমশ এই দুই দলের মাঝে রাজনৈতিক বিভাজন চরম আকার ধারন করতে দেখা গেছে। কোনো দলই একে অপরকে আসন্ন এডিসি নির্বাচনে এক বিন্দু জমি ছারতে রাজি নয়। অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছেই। ২৮/২৮ টি আসন দখলের স্বপ্ন রয়েছে দুই দলেরই। তার মধ্যে বামফ্রন্ট এবং কংরেস ও নিজেদের শক্তি পরিক্ষা করার জন্যে পুরো দমে প্রস্তুতি নিচ্ছে এই নির্বাচন কে কেন্দ্র করে।
সার্বিক ভাবে পাহারের ২৮ আসনে কার জোর কায়েম হয়, কে সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে এডিসি তে সরকার গড়ে সেটা বোঝা যাবে আগামি ১৭ই এপ্রিল। এটা কেবল মাত্র এডিসি নিরবাচন নয়, এটা রাজ্যের ১ তৃতীয়াংশ জনজাতি মানুষের আগামি ৫ বছরের ভাগ্য নির্ধারণ করার একটা পরিক্ষা ও বটে। এবার এই পরীক্ষায় জনজাতি দের আবেগ ও ভালোবাসা জেতে নাকি কূটনীতি সেটাই দেখার অপেক্ষা।

For All Latest Updates

ভিডিও