খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 01:43 PM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ০১:৪৩ অপরাহ্ণ

Belonia News : চরম অব্যাবস্থাপনায় চলছে অঙ্গনওয়ারী কেন্দ্র, মিলছে না হকের চাল ডাল

Belonia News
1 minute read

Belonia News : বিলোনিয়া মহকুমাধীন ঋষ্যমুখ ব্লকের আমজাদনগর এলাকার নয়াপাড়া এলাকা থেকে উঠে এসেছে এক চাঞ্চল্যকর বিষয়। অঙ্গনওয়ারী কেন্দ্র থেকে প্রতি মাসে নিয়ম করে শিশু ও গর্ভবতী মায়েদের যে চাল ডাল দেবার কথা বিগত দু মাস ধরে দেওয়া হচ্ছে না সেই চাল ডাল।

মঙ্গলবার সাংবাদিকের ক্যামেরায় ধরা পরে গেল এই চিত্র। শুধু চাল ডাল নয়। শিশু দের প্রত্যহ যে মিড – ডে – মিল দেবার কথা সেই পুষ্টি আহার থেকেও বঞ্চিত হচ্ছে অঙ্গনওয়ারী কেন্দ্রে আসা শিশু রা। যার ফলে শিশু রা পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছেন।

এই নিয়ে অঙ্গনওয়ারি কেন্দ্রের দিদিমণি মমনি আক্তার কে জিজ্ঞাসা করলে উনি জানান , অঙ্গনওয়ারী কেন্দ্রে নাকি চাল ডাল নেই। তাই খিচুড়ি রান্না করা হয় না। রান্না ঘর খোলা থাকে। রান্না করার লোক ও আসে। কিন্তু খিচুড়ি রান্না হয়না, শিশু রা ও অভুক্ত থেকে বারি ফিরে যায়।

কখনো কখনো তাদের কে মুড়ি কিংবা বিস্কিট খাওয়ানো হয়। এই বেহাল অবস্থা দেখা যাচ্ছে বিগত দু মাস ধরেই। দিদিমণির বক্তব্য বৃষ্টি কিংবা অন্য কোনো সমস্যার কারণে অঙ্গনওয়ারী তে চাল ডাল এসে পৌছাতে কিছুটা দেরি হয় প্রায় সময়। এই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানানো ও হয়েছে কিন্তু সমাধান মেলেনি।

মঙ্গলবার শিশু দের অভিভাবকেরা ও একই অভিযোগ করেছেন। কেবল মাত্র শিশু রাই নয়, অঙ্গনওয়ারী কেন্দ্র থেকে গর্ভবতী মায়েদের জন্যে প্রতি মাসে যে চাল ডাল নির্ধারিত থাকে সেই টুকু অব্দি পাচ্ছেন না তারা। এর পেছনে কি রহস্য রয়েছে এবং এই সমস্যা কবে নাগাদ সমাধান হবে সেদিকেই এক রাশ আশা নিয়ে তাকিয়ে আছেন শিশু ও তাদের অভিভাবকেরা।

For All Latest Updates

ভিডিও