খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 01:42 PM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ০১:৪২ অপরাহ্ণ

Boxanagar CBI News : বিধায়ক তফাজ্জল ঘনিষ্ঠ নেশা কারবারি অপু দাসের বাড়িতে সিবিআই অভিযান

Boxanagar CBI News
1 minute read

Boxanagar CBI News : ত্রিপুরা রাজ্যে বর্তমানে নেশা কারবারের জাঁকজমক ব্যবসা বানিজ্য চলছে। কোটি কোটি টাকার রমরমা এই ব্যবসার সাথে কে কে কোন কোন জায়গা থেকে জড়িয়ে আছে তা খুঁজে বেড় করাটাই বিশাল ব্যাপার। তবে প্রশাসন চাইলে সবই সম্ভব।

জিরানিয়া ফেন্সিডিল কাণ্ডের পর সেই সম্ভবপর কাজই করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই। আপাতত এমনটাই দর্শানো হচ্ছে। একের পর এক কুখ্যাত নেশা কারবারি দের জ্বালে তোলার পর সন্দেহের তালিকায় উঠে এসেছে কলমচৌড়া থানাধীন এক যুবক এর নাম। যে কিনা আবার শাসক দলীয় বিধায়ক এর ঘনিষ্ঠ।

বিধায়ক তফাজ্জল ঘনিষ্ঠ ঐ যুবকের বাড়িতে এবার হানা দিলো সিবিআই টিম। যে কিনা বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেন এর অতিব ঘনিষ্ঠ এবং কিছুদিন পূর্বে বক্সনগর এমএলএ ফুটবল টুর্নামেন্টে বিধায়ক তফাজ্জল হোসেন ও সাংসদ রাজীব ভট্টাচার্যয়ের হাত থেকে সংবর্ধনা ও গ্রহন করেছে এই যুবক।

নাম অপু দাস। এলাকায় কুখ্যাত নেশা কারবারি বলেই রয়েছে তার পরিচিতি। জানা যায় মঙ্গলবার সকাল থেকে অভিযান চলছে কলম চওড়া থানার অন্তর্গত কুখ্যাত এই নেশা কারবারি অপু দাসের বাড়িতে। বহু দিন যাবত সে নেশার রমরমা ব্যবসা চালিয়ে আসছে বলে খবর ছিল।

সেই মুলেই সিবিআই হানা দেয় তার বাড়িতে। যদিও অপু এখন বাড়িতে নেই বলে খবর। ধারণা করা হচ্ছে সে পালিয়ে গেছে।এদিকে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ও তেমন কিছু পাওয়া যায়নি। তবে তদন্ত অব্যাহত রাখা হচ্ছে। অনুমান করা হচ্ছে জিরানিয়ার বিপুল সংখ্যক ফেন্সির বাণিজ্যের সাথে তারও কোনো না কোনো সংযোগ থাকতে পারে।

সিবিআই তদন্তে নেমে অপুর বাড়িতে হানা দিতেই তার সুবিশাল বিলাস বহুল বাড়ির চিত্র উঠে এসেছে সামনে। যা দেখে রীতি মতো চোখ ধাঁধা লেগে যাবার মতো। এর থেকেই প্রশ্ন জাগে এতো বিষয় সম্পত্তির উৎস আসলে কি ? অন্যদিকে প্রশ্ন , এলাকার জন প্রতিনিধির ঘনিষ্ঠ একজন কুখ্যাত নেশাকারবারি। উনার এলাকা তেই এতো বড় নেশা কারবারি রয়েছে। আর উনি জানেনই না। নাকি জেনেও এদের মতো সমাজ বিরোধী দের আড়ালে রাখার চেষ্টা ? এটা অবশ্য আমরা বলছি না, বলছেন আজকের সিবিআই তদন্তের চিত্র প্রত্যক্ষ করতে আসা স্থানিয়রা।

এখন দেখার বিষয় বিধায়ক ঘনিষ্ঠ অপু কে বাগে আনতে কতটা সময় নেয় সিবিআই। আর এই নেশা চক্রের সাথে জড়িতদের কে একে একে ধরতে সফল হয় কিনা প্রশাসন।

For All Latest Updates

ভিডিও