খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 15 August 2026 - 04:34 PM
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ - ০৪:৩৪ অপরাহ্ণ

Kalyanpur News : দক্ষিন ঘিলাতলীর এক বাড়িতে অগ্নি সংযোগ, পুড়ে ভস্মীভূত গৃহস্থের রান্না ঘর

Kalyanpur News
1 minute read

Kalyanpur News : দক্ষিণ ঘিলাতলীর অভিচরণ মাস্টার পাড়ায় আগুন লেগে এক অসহায় পরিবারের রান্নাঘর সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে গেছে রবিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম সরজিৎ দাস। পরিবারটি দীর্ঘদিন ধরেই আর্থিক অনটনে ভুগছে।

পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ ও দিনমজুরি। সেই টাকাতেই কোনোমতে সংসার চলে তাদের। হতদরিদ্র সরজিৎ দাসের রান্না ঘরটি ছিল ছনের ছাউনি দিয়ে তৈরি। বর্তমান যুগে এমন ঘর এখন আর সচরাচর দেখা যায় না বললেই চলে।

রবিবার সাত সকালে প্রতিদিনের মতোই পরিবারের সদস্যরা চা খেয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান স্বামী স্ত্রী । এরপর হঠাৎই রান্নার উনুন থেকে আগুনের সূত্রপাত হয় এবং ঘরে অগ্নি সংযোগ ঘটে। বিশেষ করে ঘরটি ছনের হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন এর লেলিহান শিখায় ছেয়ে যায় চারপাশ।

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ছুটে এসে নিজেদের উদ্যোগেই আগুন নেভানোর চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তাদের প্রচেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান, তবে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে ।

তারা ক্ষয়ক্ষতির পরিমাণ পরিদর্শন করেন। ঘটনায় কেউ হতাহত না হলেও রান্নাঘরের যাবতীয় সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, ইতিমধ্যেই পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

For All Latest Updates

খাস খবর