খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 01:10 PM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ০১:১০ অপরাহ্ণ

Bishalgarh Hospital News : বিদ্যুৎহীন বিশালগড় মহকুমা হাসপাতাল! সরকারের উদাসীনতায় ভোগান্তির চরমে রোগী-পরিজন*

Bishalgarh Hospital News
1 minute read

Bishalgarh Hospital News : সরকারের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় প্রশ্ন উঠেছে আবারও। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র বিশালগড় মহকুমা হাসপাতাল শনিবার ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় পড়ে থাকে। হাসপাতালের জেনারেটর থাকা সত্ত্বেও তা চালানো হয়নি — কেন চালানো হয়নি, তার কোনও সদুত্তর দিতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ।

ফলে ভয়াবহ দুর্ভোগের শিকার হন রোগী ও তাঁদের পরিজনেরা। অনেকে অসহ্য পরিস্থিতিতে চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হন। সরকারের স্বাস্থ্যব্যবস্থার এমন চিত্রে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ উঠছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মহকুমা স্বাস্থ্য আধিকারিকের অনুপস্থিতিতে একপ্রকার অরাজক অবস্থায় চলছে হাসপাতালটি। তবু সরকারের পক্ষ থেকে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়রা প্রশ্ন তুলছেন — “সরকার কাগজে-কলমে উন্নয়নের গল্প শোনাচ্ছে, কিন্তু বাস্তবে রোগীরা প্রাণ হাতে নিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এটা কেমন স্বাস্থ্যব্যবস্থা?”

এনকুয়াস সার্টিফিকেটের জন্য সাময়িকভাবে কিছু উন্নয়নমূলক কাজ হলেও, তা যে শুধুই দেখানোর জন্য ছিল, শনিবারের ঘটনাই তা প্রমাণ করল।

স্থানীয় বিধায়ক বারবার হাসপাতালে হঠাৎ অভিযান চালিয়ে অব্যবস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলেও, একাংশ স্বার্থান্বেষী কর্মচারী ও প্রশাসনিক উদাসীনতার কারণে পরিস্থিতির উন্নতি হয়নি।

জনগণের প্রশ্ন এখন একটাই কবে সরকারের নজর পড়বে সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর এই হাসপাতালে?

For All Latest Updates

ভিডিও