Matabari Diwali 2025 : ত্রিপুরার উদয়পুর স্থিত সতী পিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গনে দীপাবলি উৎসব কে কেন্দ্র করে চলছে মেলা। প্রতিবারের মতোই এবারেও দুদিন ব্যাপি এই মেলা চলবে। আজ মঙ্গলবার মেলার দ্বিতীয় দিনে মেলা চত্বরে দেখা গেল প্রশাসনিক টিম এর হানাদারি।
মেলা কে কেন্দ্র করে যে সমস্ত খাবারের দোকান গুলি স্টল দিয়ে বসেছে মূলত সেগুলিতে খাদ্য দপ্তরের পক্ষ থেকে হানা দেওয়া হয়েছে। মেলা কে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোকের সমাগম হচ্ছে মন্দির প্রাঙ্গনে। সেক্ষেত্রে এই স্টল গুলিতে আগন্তুকরা সকলেই খাওয়া দাওয়া করছেন। এই সমস্ত আহার গুলি হাইজিন বজায় রেখে তৈরি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই মূলত এদিন খাদ্য দপ্তরের একটি টিম উক্ত মেলায় গিয়ে বিভিন্ন খাবারের স্টল গুলিতে অভিযান চালায়।
মেলার বিভিন্ন অস্থায়ী খাবারের দোকানে বিক্রি হওয়া খাদ্যের গুনমান পরীক্ষা করেন কর্মকর্তারা। দর্শনার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই , যেন কোনো দোকানে বাসি বা ক্ষতিকর খাবার বিক্রি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই এই অভিযান বলে জানান ফুড সেফটি অফিসার মিলন মন্ডল।
এদিনের এই অভিযানে মোট ১৪টি দোকান থেকে খাবার বাজেয়াপ্ত করা হয়। তাদের বক্তব্য বাজেয়াপ্ত করা খাবার গুলোর মান ছিল অত্যন্ত নিম্নমানের এবং দুর্গন্ধযুক্ত। যা খেয়ে মানুষ অসুস্থ্য হয়ে পড়তে পারে। তাই এদিন এই অভিযান চালানো হয়েছে।
ফুড সেফটি অফিসার মিলন মন্ডল আরও জানান, মেলায় এসে কেউ যদি বাসি বা নষ্ট খাবার বিক্রির অভিযোগ পান, তাহলে যেন তারা সরাসরি ৯২৩৩৮৯৮২১১ নম্বরে ফোন করে অভিযোগ দায়ের করেন। তাৎক্ষণিক ভাবে তাঁর বিরুদ্ধে এক্সান নেবে খাদ্য দপ্তর।



