খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 14 February 2026 - 10:14 AM
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ - ১০:১৪ পূর্বাহ্ণ

Agartala Rath Yatra 2025 : হাজারো ভক্তের দড়ির টানে জগন্নাথ জিও মন্দির থেকে মাসির বাড়ি গেলেন জগন্নাথ

Agartala Rath Yatra 2025
1 minute read

Agartala Rath Yatra 2025 : ঘণ্টা, কাঁসর, খোল, করতালের গর্জনে মুখরিত হয়ে উঠল আগরতলা জগন্নাথ বাড়ি। হাজারো ভক্তের টানে ঐতিহ্যবাহী রথে চড়ে মাসির বাড়ি গেলেন জগবন্ধু জগন্নাথ, সহোদর বলরাম ও সুভদ্রা।

প্রতি বছরের মতো এবারও রাজ্যের নানা প্রান্ত থেকে ভক্তদের ঢল নামে আগরতলায়। বিকেল সাড়ে তিনটায় রথের দড়িতে টান পড়ে। রাজধানীর স্থানীয় ভক্ত বৃন্দদের ঢল নামে জাতীয় সড়কে, শুধু এক নজর জগন্নাথ দেবের রথ দেখবেন বলে। পুন্যার্থীদের ভিড় ঠেলে এগিয়ে যায় জগন্নাথ এর রথ।

মন্দির এর পুরোহিত সহ সকলে মিলে রথ থেকে প্রসাদ বিতরণ করেন ভক্তদের। এদিকে গান বাজনা খোল কীর্তনের তালে নাম গান কীর্তন করতে করতে রথের পেছনে এগিয়ে চলেন ভক্তেরা। প্রতিবারের মতোই এবছরেও জগন্নাথ জিও মন্দিরের এই রথ স্মৃতি বিজড়িত হয়ে থেকে গেল।

আগামী সাতদিন গুন্ডীচা মন্দিরে অবস্থান করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তারপর উল্টো রথে ফিরবেন আপন ভুবনে। এই ৭ দিন ব্যাপি চলবে মহা উৎসব , আনন্দ আয়োজন। আর লোক সমাগমে মুখরিত থাকবে মেলা প্রাঙ্গণ।

For All Latest Updates

ভিডিও