খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 16 November 2026 - 03:54 AM
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ - ০৩:৫৪ পূর্বাহ্ণ

CPIM Candidate Campaign : ৩৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে সিপিআইএম প্রার্থী দেবব্রত সাহা, নাগরিক পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ

CPIM Candidate Campaign
1 minute read

CPIM Candidate Campaign : আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে প্রচার কর্মসূচি আরও জোরদার করেছে রাজনৈতিক দলগুলি। সেই লক্ষ্যে রবিবার আগরতলা পুর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে নামলেন সিপিআইএম মনোনীত প্রার্থী দেবব্রত সাহা। এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগের পাশাপাশি তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা শোনেন তিনি।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেবব্রত সাহা জানান, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে গত তিন দিন ধরে তাঁরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি যাচ্ছেন। আর এই জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে নাগরিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ উঠে আসছে। বিশেষ করে রাস্তাঘাটের বেহাল অবস্থা, নিকাশি ব্যবস্থার সমস্যা, সামাজিক ভাতা এবং সরকারি আবাসন নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে বলে দাবি করেন তিনি।

তাঁর অভিযোগ, সামাজিক ভাতা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও বহু মানুষ এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত। একইভাবে সরকারি আবাসন প্রকল্পে বাড়ি পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক পরিবার পাকা বাড়ি পাচ্ছেন না। শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্ত পরিবারের বিভিন্ন সমস্যাও যথাযথ গুরুত্ব পাচ্ছে না বলে অভিযোগ করেন সিপিআইএম প্রার্থী।

এছাড়াও ৩৩ নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার বেহাল চিত্র তুলে ধরেন তিনি। দেবব্রত সাহার বক্তব্য, এলাকার বিভিন্ন ড্রেনে দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকলেও নিয়মিত পরিষ্কারের উদ্যোগ দেখা যায় না। এর ফলে মশার উপদ্রব ক্রমশ বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সন্ধ্যার পর বাড়ির বাইরে দাঁড়ানোও সাধারণ মানুষের পক্ষে কষ্টকর হয়ে উঠছে।

তিনি আরও বলেন, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মানুষ তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরছেন। নির্বাচনে জয়লাভ করে দায়িত্ব পাওয়ার সুযোগ হলে এলাকার প্রতিটি সমস্যার সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন তাঁরা। পাশাপাশি একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত ৩৩ নম্বর ওয়ার্ড গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
সবশেষে দেবব্রত সাহা জানান, মানুষ যদি স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান এবং তাঁদের সমর্থন ও আশীর্বাদ করেন, তাহলে ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ের বিষয়ে তাঁরা যথেষ্ট আশাবাদী।

For All Latest Updates

খাস খবর