খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 12 October 2026 - 04:14 AM
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ - ০৪:১৪ পূর্বাহ্ণ

Bangladeshi Citizen News : আমতলী পুলিশের হাতে আটক দুই বাংলাদেশি কে পাঠানো হলো নরসিংগড় হোমে

Bangladeshi Citizen News
1 minute read

Bangladeshi Citizen News : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি মহিলা ও এক শিশুকে আটক করেছে আমতলী থানার পুলিশ। শনিবার সকালে আগরতলা রেলস্টেশন সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে তাঁদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য তাঁদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তাঁদের নরসিংগড় হোমে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রানা চ্যাটার্জি জানান, শনিবার সকালে সাব-ইন্সপেক্টর রুমা জমাতিয়া ও অন্যান্য পুলিশকর্মীরা রুটিন টহলদারির সময় রেলস্টেশন সংলগ্ন এলাকায় দুই মহিলা ও এক শিশুকে দেখতে পান। তাঁদের জিজ্ঞাসাবাদে বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি সামনে আসে। এরপর তাঁদের আটক করে আমতলী থানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

সূত্রের দাবি, এর আগে হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর পুশব্যাক প্রক্রিয়ার জন্য তাঁদের ত্রিপুরায় পাঠানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে তাঁরা পুনরায় ভারতে প্রবেশ করে রেলপথে হায়দরাবাদ যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানা গেছে। যদিও এই তথ্যের বিষয়ে পুলিশের তরফে বিস্তারিত নিশ্চিতকরণ মেলেনি।

এদিকে, ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া না থাকার সুযোগে অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিনের। এই সুযোগ কাজে লাগিয়ে দালালচক্র সক্রিয় থাকার অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে। আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় কিছু গাড়িচালকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বর্তমানে আটক তিনজনের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। তাঁদের পুনরায় বাংলাদেশে পাঠানো হবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

For All Latest Updates

খাস খবর