খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 8 October 2026 - 04:20 AM
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ - ০৪:২০ পূর্বাহ্ণ

BJP Seva Sankalp Abhiyan : আগরতলায় সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে ‘সেবা জ্যোতি যাত্রা’

BJP Seva Sankalp Abhiyan
1 minute read

BJP Seva Sankalp Abhiyan : সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে বুধবার আগরতলায় অনুষ্ঠিত হলো ‘সেবা জ্যোতি যাত্রা’। এদিন আগরতলা চিল্ড্রেন পার্কে আয়োজিত হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রতন চক্রবর্তী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা সেবা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের মানুষের পাশে থাকার বার্তা তুলে ধরেন। একই সঙ্গে দেশের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয়।

মূল অনুষ্ঠান শেষে আয়োজিত হয় একটি র‍্যালি। র‍্যালিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা নিজেও উপস্থিত ছিলেন। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণে র‍্যালিকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের মধ্যে সেবার মানসিকতা জাগিয়ে তোলা এবং উন্নয়নের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘সেবা জ্যোতি যাত্রা’র আয়োজন করা হয়েছে। বুধবারের এই কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

For All Latest Updates

খাস খবর