খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 8 September 2026 - 03:21 PM
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ - ০৩:২১ অপরাহ্ণ

Labour Department Drive in Agartala : কলেজ টিলা স্থিত কাজল রেখা ফাস্টফুড এর দোকানে শ্রম দপ্তরের হানা

Labour Department Drive in Agartala
1 minute read

Labour Department Drive in Agartala : শিশু শ্রমের বিরুদ্ধে আচমকা অভিযানে নামলো শ্রম দপ্তর । শুক্রবার বিকেলে হঠাৎ করেই এই অভিযান চালানো হয় রাজধানীর বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা দোকানে। ছোট বাচ্চাদের দিয়ে যারা কাজ করাচ্ছে সেই সব দোকানগুলো তে এদিন হানা দিল শ্রম দপ্তর এর ডাইরেক্টর বিনয়-ভূষণ দাস সহ অন্যান্য আধিকারিকরা ।

এদিনের এই অভিযানে কলেজ টিলা স্থিত একটি ফাস্ট ফুডের দোকানে ও হানা দেয় আধিকারিকেরা। কাজল রেখা নামের একটি ফাস্টফুড দোকানে এদিন দপ্তরের কর্মীরা হানা দেয়। অভিযোগ এই দোকানে নাকি দীর্ঘদিন ধরে একটি নাবালক ছেলে কে কর্মচারী হিসেবে রাখা হয়।

আগেও এই নিয়ে দোকান মালিক কে একাধিক বার সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন ডাইরেক্টর। তথাপি তিনি নিয়ম না মানায় তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেই এদিন জানিয়ে দেন দপ্তরে ডাইরেক্টর। শহরের যে সমস্ত দোকান গুলিতেই এভাবে চাইল্ড লেবার রাখা হবে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই এহেন ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ডাইরেক্টর বিনয় ভূষণ দাস।

For All Latest Updates

খাস খবর