খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 3 June 2026 - 08:03 PM
বুধবার, ৩ জুন ২০২৬ - ০৮:০৩ অপরাহ্ণ

BEd admission Scam : বি এড কলেজে ভর্তির অজুহাতে শিক্ষার্থীদের সাথে প্রতারণার অভিযোগে মামলা দায়ের

BEd admission Scam
1 minute read

BEd admission Scam : শিক্ষার নামে প্রতারণার অভিযোগ উঠে এলো এক তরুণ যুবকের বিরুদ্ধে। বেশ কিছু শিক্ষার্থীকে বিএড কলেজে ভর্তি করিয়ে দেবার নাম করে তাদের বিভিন্ন নথি পত্র হাতিয়ে নেবার অভিযোগ উঠে এলো টাকারজলা থানাধীন বাহু চন্দ্র পাড়া এলাকার বাসিন্দা রঞ্জিত দেববর্মার ছেলে সুকুমার দেববর্মার বিরুদ্ধে।

বিবরণে প্রকাশ, বেশ কিছুদিন আগে নাকি ৫ জন শিক্ষার্থীকে বিএড কলেজে ভর্তি হতে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে তাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এর এডমিট কার্ড, তাদের বিভিন্ন পরিচয় পত্র সহ নানা জরুরী নথি নিয়ে যায় অভিযুক্ত সুকুমার।

নথি গুলো ফিরিয়ে দিতে তার সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সে নাকি শিক্ষার্থীদের অরিজিন্যাল কাগজ পত্র গুলো ফিরিয়ে দিতে অনীহা প্রকাশ করে এবং তাদের কে পাল্টা হুমকি ধমকি দিতে থাকে। এই ঘটনায় মানসিক ও আর্থিক ভাবে ভেঙ্গে পরে ঐ ৫ শিক্ষার্থী।

অবশেষে নিরুপায় হয়ে অভিযুক্ত শুকুমার দেববর্মার বিরুদ্ধে টাকারজলা থানায় লিখিত ভাবে এফআইআর করেন ভুক্তভোগী রা। তাদের নাম পহর দেববর্মা, জনার্ধন ত্রিপুরা, সুনিলি দেববর্মা, কুতব দেববর্মা ও দেবলিন দেববর্মা। বুধবার তারা এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে এবং অভিযুক্তের শাস্তির দাবী জানিয়ে বিএনএস এর একাধিক ধারায় এই অভিযোগ দায়ের করেছেন।

For All Latest Updates

ভিডিও