খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 2 July 2026 - 09:57 PM
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ - ০৯:৫৭ অপরাহ্ণ

Aralia Drugs News : আড়ালিয়া শালবাগানে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবা ট্যাবলেট ও ব্রাউন সুগারসহ গ্রেপ্তার এক

Aralia Drugs News
1 minute read

Aralia Drugs News : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পূর্ব থানার পুলিশের অভিযানে আড়ালিয়া শালবাগান এলাকায় এক যুবকের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে নেশা সামগ্রী বিক্রির অভিযোগ আসছিল। সেই সূত্র ধরেই পূর্ব থানার ওসি ছোটু দেবনাথের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। পরিকল্পনা অনুযায়ী গতকাল বিকেলে অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশ।

তল্লাশি চালিয়ে অভিযুক্তের বেডরুম থেকে উদ্ধার হয় প্রায় ৮০০টি ইয়াবা ট্যাবলেট এবং ৬.২ গ্রাম ব্রাউন সুগার। পাশাপাশি বিপুল পরিমাণ ভায়াল, যার মধ্যে মাদক ভরে বিক্রির পরিকল্পনা ছিল বলে অনুমান পুলিশের। এছাড়াও ঘটনাস্থল থেকে প্রায় ৩২০০ টাকা নগদ এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া মেনে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, আজ অভিযুক্তকে আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। উল্লেখ্য, গত কয়েক মাসে পূর্ব থানা এলাকায় ধারাবাহিকভাবে একাধিক এনডিপিএস আইনে অভিযান চালানো হয়েছে, যা মাদকবিরোধী লড়াইয়ে পুলিশের সক্রিয় ভূমিকারই প্রমাণ বলে মনে করা হচ্ছে।

For All Latest Updates

ভিডিও